এক্সপ্লোর

IND vs WI: ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা, ফিরলেন হোল্ডার

IND vs WI ODI: বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজের আগে জাতীয় দলে ফিরলেন জেসন হোল্ডার।

বার্বাডোজ: ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ১৩ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ (West Indies) স্কোয়াড ঘোষিত হয়ে গেল। দলে ফিরলেন অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার (Jason Holder)। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে। আগামী ২২, ২৪ ও ২৭ জুলাই কুইন্স পার্ক ওভালে হতে চলেছে ওয়ান ডে (One Day Series) সিরিজের তিনটি ম্যাচ। এরপরই ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ২ দল। আগামী ২৯ জুলাই থেকে ৭ অগাস্ট পর্যন্ত চলবে এই টি-টোয়েন্টি সিরিজ।

দলে ফিরলেন হোল্ডার

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজের আগে জাতীয় দলে ফিরলেন জেসন হোল্ডার। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই এই দীর্ঘকায় অলরাউন্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিনিয়র নির্বাচক ডেসমন্ড হেইন্স এক বিবৃতিতে জানিয়েছেন, ''আমরা সবাই জানি যে হোল্ডার একজন বিশ্বমানের অলরাউন্ডার। ওঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে। কিন্তু ভারতের বিরুদ্ধে এবার ওঁ অনেক বেশি সতেজভাবে মাঠে নামতে পারবে। দলের জয়ের ক্ষেত্রে হোল্ডার মাঠে নেমে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে বলে আমরা আশাবাদী।''

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ অধিনায়ক), শামরা ব্রুকস, কিকে কার্টি, আকিল হোসেন, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কেইল মায়ার্স, ব্রেন্ডন কিং, গুডাকেশ মোটি, কিমো পল, রভমন পাওয়েল, জেডন সিলস

টি-টোয়েন্টিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই (Rohit Sharma)। দলে রয়েছেন ঋষভ পন্থও। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জায়গা না পেলেও, এই সফরে ফের ভারতীয় দলে ডাক পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় দলের সহ-অধিনায়ক কে এল রাহুল গত মাসেই জার্মানিতে গিয়ে তাঁর সার্জারি করিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রাক্কালে তিনি ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন। এরপর ইংল্যান্ড সফরেও খেলতে পারেননি রাহুল। তবে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন রাহুল। যদি পুরোপুরি ফিট হয়ে ওঠেন, তাহলেও তাঁকেও ২৯ জুলাই থেকে শুরু এই সিরিজে খেলতে দেখা যাবে।

আরও পড়ুন: নজির ক্যাপ্টেন রোহিতের, আইসিসি ক্রমতালিকাতেও এগোল ভারত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget