এক্সপ্লোর

এবার বিশ্বকাপ জেতার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাব, বলছেন মার্টিন গাপটিল

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ভারতকে সহজেই ৬ উইকেটে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড।

নয়াদিল্লি: এখনও পর্যন্ত একবারও বিশ্বকাপ জিততে পারেনি নিউজিল্যান্ড। গতবার ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল। এবার অধরা খেতাব জয়ের জন্য চেষ্টার ত্রুটি রাখবেন না বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান মার্টিন গাপটিল। এই ওপেনার বলেছেন, ‘আমি বলছি না এবারের বিশ্বকাপে আমরা ফেভারিট। তবে আমাদের দল বেশ শক্তিশালী। আমরা জানি এই প্রতিযোগিতায় কঠিন লড়াই হবে। গতবার ট্রফি জিততে না পারলেও, এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপাব।’ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ভারতকে সহজেই ৬ উইকেটে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। দলে তারুণ্য ও অভিজ্ঞতার ভারসাম্য আছে। সেই কারণেই আশাবাদী গাপটিল। তিনি গত বিশ্বকাপে ৬৮.৩৭ গড়ে ৫৪৭ রান করেছিলেন। কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৩৭ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। এ বিষয়ে তিনি বলেছেন, ‘বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান করতে পেরে ভাল লেগেছিল। এরকম বড় প্রতিযোগিতায় খেলতে নামার আগে আত্মবিশ্বাস দরকার। আত্মবিশ্বাস না থাকলে খেলা উচিত নয়। আশা করি গতবারের ফর্ম ধরে রাখতে পারব।’ গাপটিল আরও বলেছেন, ‘২০১৫ বিশ্বকাপে আমরা খুব ভাল খেলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ফাইনালে খুব খারাপ খেলি। বড় প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে আমাদের কোথায় ভুল হয় বলতে পারব না। আমি তিনবার সেমিফাইনালে খেলেছি, তার মধ্যে একটিমাত্র ম্যাচ জিততে পেরেছি। ২০১১ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে আমরা ভাল খেলতে পারিনি। তার আগের সেমিফাইনালগুলিতেও একই ঘটনা ঘটেছিল। এবার আমাদের দল সম্পূর্ণ অন্যরকম। আমাদের গতবারের মতোই খেলতে হবে। সবাই যাতে বিশ্বকাপ উপভোগ করতে পারে, সেটা নিশ্চিত করতে হবে।’

সেরা শিরোনাম

Gill On Rohit: 'রোহিত ভাইয়ের করা রান আউটটাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল', হিটম্য়ানকে প্রশংসায় ভরালেন গিল
'রোহিত ভাইয়ের করা রান আউটটাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল', হিটম্য়ানকে প্রশংসায় ভরালেন গিল
ICC Ranking: টেস্টে বোলারদের সিংহাসনে স্টার্ক, টি-টোয়েন্টিতে এগোলেন শ্রেয়স
টেস্টে বোলারদের সিংহাসনে স্টার্ক, টি-টোয়েন্টিতে এগোলেন শ্রেয়স
Rahane On Gill: 'ক্যাপ্টেন গিলের আত্মবিশ্বাসই মূল ইউএসপি', দরাজ সার্টিফিকেট রাহানের
'ক্যাপ্টেন গিলের আত্মবিশ্বাসই মূল ইউএসপি', দরাজ সার্টিফিকেট রাহানের
NZ vs IND ODI Live: বিরাটের ব্যাট ও ফাস্ট বোলারদের দাপটে পাঁচ উইকেটে ভারতের দুরন্ত জয়
বিরাটের ব্যাট ও ফাস্ট বোলারদের দাপটে পাঁচ উইকেটে ভারতের দুরন্ত জয়

ভিডিও

Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ
Agnimitra Paul | ছটপুজোর আগে শহরের বিভিন্ন ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget