এক্সপ্লোর

এই প্রথম, দলে কোনও বদল না করেই চতুর্থ টেস্টে মাঠে নামবেন কোহলি?

সাউদাম্পটন: নটিংহ্যামে জয়ের পর এবার চলতি টেস্ট সিরিজে সাউদাম্পটনে ইংল্যান্ডকে কড়া টক্কর দিতে তৈরি ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ পিছিয়ে থাকার পর নটিংহ্যামে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে ভারত। এবার সাউদাম্পটন সহ বাকি দুটি টেস্টে জিতে সিরিজ দখলই ভারতীয় দলের লক্ষ্য। এই লক্ষ্য পূরণে প্রথম ধাপ হল সাউদাম্পটন টেস্ট। ট্রেন্টব্রিজে জয়ের পর সবচেয়ে যেটা কৌতুহল তৈরি হয়েছে, তা হল অধিনায়ক কোহলি কি সাউদাম্পটনে অপরিবর্তিত একাদশ নিয়ে নামবেন। অধিনায়ক হওয়ার পর থেকে কোহলি এখনও পর্যন্ত ৩৮ টেস্টে কখনওই একই দল নিয়ে নামেননি। সেই ধারায় এবার ছেদ পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। সিরিজের চতুর্থ টেস্টে ভারতীয় দলে কোনও পরিবর্তন ঘটবে বলে সঙ্গেত পাওয়া যাচ্ছে না। প্রথম দুটি টেস্টে একমাত্র কোহলি ছাড়া অন্য কোনও ব্যাটসম্যান সফল হননি। লর্ডস টেস্টে স্পিনার কুলদীপ যাদবকে খেলানো নিয়েও প্রশ্ন উঠেছিল। ফলে তৃতীয় টেস্টের দলে তিনটি পরিবর্তন হয়। কিন্তু নটিংহ্যামে তৃতীয় টেস্টে ব্যাটসম্যানরাও ছন্দে ফিরেছেন। বোলারদের নিয়েও কোনও প্রশ্ন ওঠেনি। তাই চতুর্থ টেস্টে প্রথম একাদশে বদলের কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত নেই। এরইমধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি দুটি টেস্টের দলে পৃথ্বী শ এবং হনুমা বিহারীকে রাখা হয়েছে। কিন্তু তৃতীয় টেস্টে শিখর ধবন ও লোকেশ রাহুলের ওপেনিং জুটিতে দুটি ইনিংসেই ৫০-এর বেশি রান ওঠে। অন্যদিকে, ১৮ বছরের পৃথ্বী শ সবে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাই তিনি প্রথম একাদশে থাকবেন, এমন সম্ভাবনা নেই বললেই চলে। মিডল অর্ডারে হনুমার জায়গা পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। দলে যদি কোনও বদলের সম্ভাবনা থাকে তা বোলিং বিভাগে, বিশেষ করে স্পিন বোলিং বিভাগে। প্রথমে শোনা যাচ্ছিল যে, আর অশ্বিনের কোমরের ব্যথায় কাবু। তাই চতুর্থ টেস্টের দলে তিনি নাও থাকতে পারেন। কিন্তু সাউদাম্পটে অনুশীলনের প্রথম দিনে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন অশ্বিন। এর অর্থ, তিনি এখন ফিট। দলের অনুশীলন দেখে যে খবর এসেছে তা হল, ধবন ও রাহুল সবার প্রথমে ব্যাটিং অনুশীলন সারেন। এরপর যথাক্রমে চেতেশ্বর পূজারা, কোহলি ও আজিঙ্কা রাহানে ব্যাট করেন। এরপর ব্যাটিং অনুশীলনে আসেন ঋষভ পন্ত ও হার্দিক পান্ড্য। অশ্বিন ব্যাটিং করলেও বোলিং করেননি। প্রধান খেলোয়াড়দের পর ব্যাটিং করতে নামেন পৃথ্বী ও হনুমা। দলের কোচ রবি শাস্ত্রী তাঁদের কিছু টিপস দেন। পৃথ্বীর ব্যাটিংয়ে শাস্ত্রীকে খুশিই মনে হয়েছে। পৃথ্বী জসপ্রিত বুমরাহকে বেশ স্বচ্ছন্দেই খেলছিলেন।

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget