এক্সপ্লোর

২০১৯ আইপিএল-এ দল নাও পেতে পারেন যুবরাজ সিংহ, আশঙ্কা ক্রিকেটমহলের

জয়পুর: ২০০৭-এর টি-২০ ও ২০১১-এর একদিনের বিশ্বকাপের নায়ক যুবরাজ সিংহ কি ২০১৯ আইপিএল-এর নিলামে অবিক্রীত থেকে যাবেন? ক্রিকেটমহলে তেমনই আশঙ্কা তৈরি হয়েছে। কারণ, ৩৭ বছর বয়সি এই ক্রিকেটার গত মরসুমে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। আটটি ম্যাচে তিনি মাত্র ৬৫ রান করেন। এই পারফরম্যান্সের পর তাঁকে আর ধরে রাখেনি পঞ্জাব। এবার কোনও দল তাঁকে নেবে কি না, সেটা স্পষ্ট নয়। নিজের সেরা সময়ে আইপিএল-এর নিলামে ১৬ কোটি টাকা দর পেয়েছিলেন যুবরাজ। কিন্তু সেই তুলনায় পারফরম্যান্স দেখাতে না পারায় তাঁর দর কমে যায়। গত মরসুমে তাঁকে ২ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল পঞ্জাব। কিন্তু হতাশ করেন এই বাঁহাতি। এবার ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, অক্ষর পটেলের পাশাপাশি যুবরাজেরও বেস প্রাইস এক কোটি টাকা। তাঁকে দলে চাইছেন চেন্নাই সুপার কিংসের সমর্থকরা। আগামীকালই স্পষ্ট হয়ে যাবে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে ফের যুবরাজকে খেলতে দেখা যাবে কি না। এ বছর বিশ্বকাপের কথা মাথায় রেখে অনেক বিদেশি ক্রিকেটারই আইপিএল-এ খেলতে চাইছেন না। অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল আগেই নিলাম থেকে সরে দাঁড়িয়েছেন। অস্ট্রেলিয়ার আরও কয়েকজন খেলোয়াড় আইপিএল-এ না-ও খেলতে পারেন বলে ইঙ্গিত মিলেছে। ইংল্যান্ডের ক্রিকেটাররাও আইপিএল-এর মাঝপথ থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে যোগ দিতে পারেন। ফলে কোন খেলোয়াড়দের পাওয়া যাবে, সেটা হিসেব করেই নিলামের জন্য তৈরি হচ্ছে দলগুলি। কিংস ইলেভেন পঞ্জাবের হাতে সর্বোচ্চ ৩৬.২০ কোটি টাকা আছে। কলকাতা নাইট রাইডার্সের হাতে আছে ১৫.২০ কোটি টাকা।

সেরা শিরোনাম

ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget