এক্সপ্লোর

Novak Djokovic: ৫ ঘণ্টা ১৫ মিনিটের ম্য়ারাথন দ্বৈরথ, রেকর্ড টানা অষ্টমবার উইম্বলডনের সেমিতে অপ্রতিরোধ্য জকোভিচ

Wimbledon 2026: পুরুষদের টেনিসে উইম্বলডনের ইতিহাসে দীর্ঘতম ম্য়াচ খেলে কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমকে হারিয়ে দিলেন নোভাক।

লন্ডন: নোভাক জোকোভিচ (Novak Djokovic) আবারও প্রমাণ করলেন কেন তিনি টেনিসের অন্যতম সেরা প্রতিযোগী হিসেবে রয়ে গিয়েছেন এতগুলো বছর পরেও। পুরুষদের টেনিসে উইম্বলডনের ইতিহাসে দীর্ঘতম ম্য়াচ খেলে কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমকে হারিয়ে দিলেন নোভাক। ৫ ঘণ্টা ১৫ মিনিটের ম্য়ারাথন লড়াই শেষে হাসিমুখে কোর্ট ছাড়লেন ২৪ গ্র্যান্ডস্লামের মালিক। মোট পাঁচ সেটের টানটান লড়াই হল। খেলার ফল সার্বিয়ান টেনিস তারকার পক্ষে ৭-৬ (১০), ৩-৬, ৬-৩, ৬-৭ (৪), ৭-৬ (৪)। শেষ চারে টুর্নামেন্টের শীর্ষবাছাই জ্যাক সিনারের বিরুদ্ধে খেলতে নামবেন নোভাক জকোভিচ।

এই জয়ের সঙ্গে সঙ্গেই উইম্বলডনে টানা আটবার সেমিফাইনালে পৌঁছনোর রেকর্ড গড়লেন জোকার। টেক্কা দিলেন রজার ফেডেরারকে। খেলার শেষে জকোভিচ বলেন, 'বিরাট স্নায়ুর চাপ ছিল। মানসিক কাঠিন্য বজায় রেখে আমি ম্য়াচটা খেলছিলাম। এটা আমার কেরিয়ারে উইম্বলডনের মঞ্চে সবচেয়ে দীর্ঘ ম্য়াচ। এই ধরণের ম্য়াচে যে চরম উত্তেজনার সৃষ্টি হয়, সেই অনুভব সামলে রেখে ম্য়াচটা জিতে বেরিয়ে যেতে চাইছিলাম। তবে এই ম্য়াচ শেষের দিকে যে কেউই জিততে পারত। সত্যি বলতে, এমন রোমাঞ্চকর ম্য়াচের অংশ হব বলেই আমি এখনও টেনিস খেলি।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Novak Djokovic (@djokernole)

ম্যাচে ১৪ বছরের ছোট কানাডার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এতটা লড়াই দিতে পারবেন তা বোধহয় নিজেও আশা করেননি জোকার। এর আগে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে জোকার হারিয়েছিলেন রাশিয়ার টেনিস প্লেয়ার রোমান সফিউল্লিনকে। সেই ম্যাচে জয়ের পর জোকার জানিয়েছিলেন, 'আমাকে আরও একটা ম্যাচ কষ্ট করে জিততে হল। রোমান কিন্তু শুরুটা ভাল করেছিল। ও খুব আক্রমণাত্মক টেনিস খেলেছে। কোর্টের পেছন দিক থেকে খেলতে খুব একটা আরামদায়ক লাগছিল না। ওর সঙ্গে র‌্যালিতেও পাল্লা দেওয়া সম্ভব ছিল না। নিজের পারফরম্যান্স নিয়ে রোমানের গর্ব হওয়া উচিত।' এই টুর্নামেন্টে শীর্ষ বাছাই জ্যাক সিনার কোয়ার্টার ফাইনালে সহজেই জয় ছিনিয়ে নিয়েছেন। তিনি তাঁর কেরিয়ারে ৪টি গ্র্যান্ডস্লাম জিতেছেন। সবচেয়ে বড় কথা ২৪ বছরের এই ইতালিয় টেনিস তারকা বর্তমানে বিশ্ব ক্রমতালিকায় ১ নম্বরে রয়েছেন। তাই তাঁর বিরুদ্ধে কিন্তু জিততে একটু বেগ পেতেই হবে নোভাককে।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget