এক্সপ্লোর

Wimbledon Final Results: উইম্বলডন ফাইনালে ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে চ্যাম্পিয়ন অ্যাশলি বার্টি

উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে শনিবার চ্যাম্পিয়ন হলেন অ্যাশলি বার্টি। চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে খেতাব জিতলেন বিশ্বের ১ নম্বর মহিলা টেনিস তারকা।

লন্ডন: উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন অ্যাশলি বার্টি। মহিলাদের সিঙ্গলসের ফাইনালে শনিবার তিনি হারিয়ে দিলেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাকে। খেলার ফল বার্টির পক্ষে ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩।

২ জনের কেউই কোনওদিন উইম্বলডনে খেতাব জেতেননি। বিশ্বের ১ নম্বর টেনিস তারকা বার্টি যদিও ফরাসি ওপেন জিতেছেন ২০১৯ সালে। কিন্তু প্লিসকোভা কোনও সিঙ্গলস খেতাব এখনও জিততে পারেননি। ম্যাচের নামার আগেও নিজের তুলনায় বার্টিকেই এগিয়ে রেখেছিলেন প্লিসকোভা।

উইম্বলডনের সেন্টার কোর্টে এদিন ২ জনের সামনেই সুযোগ ছিল রোস ওয়াটার ডিস জিতে নেওয়ার। সেই মতই এদিন ম্যাচের প্রথম সেটে প্রত্যাশামতোই জয় পান বার্টি। প্রথম সেটে খেলার ফল হয় ৬-৩। তবে দ্বিতীয় সেটেই দুর্দান্ত ভাবে ফিরে আসেন প্লিসকোভা। দ্বিতীয় সেটে প্লিসকোভার পক্ষে খেলার ফল হয় ৭-৬ (৭-৪)। টাইব্রেকারে দ্বিতীয় সেটে জয় পান প্লিসকোভা। কিন্তু স্নায়ুর চাপ ধরে রেখে দুর্দান্তভাবে তৃতীয় সেটেই ফিরে আসেন বার্টি। আর তিন সেটের লড়াইয়ের শেষে শেষ হাসিও হাসেন ২৫ বছরের এই তরুণী। উইম্বলডনও পেয়ে গেল তার নতুন রানিকে।

এর আগে অস্ট্রেলিয়ার টেনিস তারকা হিসেবে ১৯৭১ সালে প্রথমবার ইভন গোলাগঙ্গ উইম্বলডনে খেতাব জিতেছিলেন। সেই ঘটনার ৫০ বছর পূর্তিতে ফের একবার অস্ট্রেলিয়ার টেনিস তারকার মাথায় উইম্বলডনের সেন্টার কোর্টে শিরোপা উঠল। যদিও ১৯৮০ সালে নিজের কেরিয়ারের দ্বিতীয় উইম্বলডন জিতেছিলেন ইভন।

ছোট থেকেই টেনিসে পা রাখার সঙ্গে সঙ্গে উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতেন বার্টি। ২০১৯ সালে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আর কোনও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি তিনি। গত ফরাসি ওপেনেও আশানুরূপ পারফর্ম করতে পারেননি। কিন্তু এবারের উইম্বলডনের শুরু থেকেই প্রত্যেক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে আসছিলেন তিনি।

এদিন ম্যাচের শেষে খেতাব হাতে নিয়ে পূর্বসূরি ইভন গোলাগঙ্গের নাম উল্লেখ করেন বার্টি। তিনি বলেন, ‘খেতাব জয়ের মুহূর্ত দারুণ। আশা করি আমার সাফল্যে ইভন গোলাগঙ্গ গর্বিত হবেন।’

 

 

 

সেরা শিরোনাম

Indian Cricket Team: বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
PM Modi: 'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
Punam Raut Retirement: এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
Jasprit Bumrah: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget