এক্সপ্লোর

World Athletics Championships: এশিয়ান রেকর্ড গড়ে ৪x৪০০ রিলের ফাইনালে ভারতীয় দল

Indian athlete: মহম্মদ আনাস, আমোজ জেকব, মহম্মদ আজমল ও রাজেশ রমেশকে নিয়ে তৈরি দল ২ মিনিট ৫৯.০৫ সেকেন্ডে নিজেদের দৌড় শেষ করে এশিয়ান রেকর্ড গড়ে।

বুদাপেস্ট: হাঙ্গেরির বুদাপেস্টে বর্তমানে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (World Athletics Championships) আয়োজিত হচ্ছে। সেই চ্যাম্পিয়নশিপেই অভূতপূর্ব সাফল্য ভারতের। ৪x৪০০ মিটার রিলে দৌড়ে এশিয়ান রেকর্ড গড়লেন ভারতীয় অ্যাথলিটরা। ব্রিটেন, জামাইকার মতো দলগুলিকে পিছনে ফেলে দিলেন ভারতীয় অ্যাথলিটরা। পৌঁছলেন ফাইনালে।

মহম্মদ আনাস, আমোজ জেকব, মহম্মদ আজমল ও রাজেশ রমেশকে নিয়ে তৈরি দল ২ মিনিট ৫৯.০৫ সেকেন্ডে নিজেদের দৌড় শেষ করে এশিয়ান রেকর্ড গড়ে। হিট ওয়ানে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের দলই ভারতের থেকে কম সময়ে দৌড় শেষ করে। তাঁরা ২ মিনিট ৫৮.৪৭ সেকেন্ডে নেন। তবে দ্বিতীয় স্থানে শেষ করলেও ইতিহাস গড়ে ফেললেন আজমল, আনাসরা। এই প্রথমবার ভারতীয় দল এই বিভাগের ফাইনালে নামার যোগ্যতাঅর্জন করল।

 

 

নিয়ম অনুযায়ী দুইটি হিটের প্রথম তিনে শেষ করা মোট ছয়টি দল ও দুই গ্রপ মিলিয়ে সেরা পারফর্ম করা পরবর্তী দুই দল ফাইনালের যোগ্যতাঅর্জন করে। দ্বিতীয় স্থানে শেষ করায় তাই ভারতীয় দল ফাইনালের ছাড়পত্র পেয়ে গেল। এবার ফাইনালে ভারতীয় দল যুক্তরাষ্ট্র , ব্রিটেন, বোস্টওয়ানা, জামাইকা, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ট্র্যাকে নামবে। ভারতীয় চার স্প্রিন্টারের মধ্যে এদিন সবথেকে বেশি প্রভাবিত করেন আমোজ। ভারতের হয়ে অ্যাঙ্কার লেগে তিনিই ছোটেন।

অথচ এক সময়, বছর চারেক তিনি এই খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন। এই বছরই মে মাসে রাঁচিতে ফেডারেশন কাপের মাধ্যমে তিনি নিজের প্রত্যাবর্তন ঘটান। তারপর বিশ্ব দরবারে তাঁর এমন পারফরম্যান্স নিঃসন্দেহ সকলেরই নজর কেড়ে নিয়েছে। 

প্রণয়ের ব্রোঞ্জ

দুরন্তভাবে বিশ্বের এক নম্বর শাটলার ভিক্টর অ্যাক্সেলসনকে হারিয়ে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (BWF World Championships) পদক সুনিশ্চিত করেছিলেন এইচএস প্রণয় (HS Prannoy)। আশা ছিল তিনি প্রথম ভারতীয় পুরুষ হিসাবে স্বর্ণপদক জিতবেন। তবে তেমনটা হল না। কুনলাভূত ভিতিদসরনের বিরুদ্ধে সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজিতই হতে হল প্রণয়কে। তিনবারের জুনিয়র চ্যাম্পিয়ন কুনলাভূতের বিরুদ্ধে প্রথম গেম ২১-১৮ স্কোরলাইনে জিতলেও, ১৩-২১, ১৪-২১ স্কোরলাইনেল পরের দুই গেম হেরে স্বপ্নভঙ্গ হল ভারতের তারকা শাটলারের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: সেমিফাইনালে স্বপ্নভঙ্গ প্রণয়ের, পরাজিত হয়ে জিতলেন ব্রোঞ্জ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: সেমিফাইনালপূর্বে ইয়ামালকে নিয়ে হুঁশিয়ারি স্পেন কোচের, ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে লামিনও
সেমিফাইনালপূর্বে ইয়ামালকে নিয়ে হুঁশিয়ারি স্পেন কোচের, ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে লামিনও
FIFA World Cup 2026: এমবাপে, দেম্বেলেদের গোলের বন্যা, দুরন্ত ওলিজ়ে, কোন পথে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ফ্রান্স?
এমবাপে, দেম্বেলেদের গোলের বন্যা, দুরন্ত ওলিজ়ে, কোন পথে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ফ্রান্স?
Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
Ind vs Eng ODI Match : ৫০ ওভার খেলতে পারল না ইংল্যান্ড, ধাক্কা সামলে ২৫৯ রানের টার্গেট দিলেন ইংরেজরা
৫০ ওভার খেলতে পারল না ইংল্যান্ড, ধাক্কা সামলে ২৫৯ রানের টার্গেট দিলেন ইংরেজরা

ভিডিও

Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |
Nirmal Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget