এক্সপ্লোর

HS Prannoy: সেমিফাইনালে স্বপ্নভঙ্গ প্রণয়ের, পরাজিত হয়ে জিতলেন ব্রোঞ্জ

BWF World Championships: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এটি ভারতের ১৪তম পদক।

কোপেনহেগেন: দুরন্তভাবে বিশ্বের এক নম্বর শাটলার ভিক্টর অ্যাক্সেলসনকে হারিয়ে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (BWF World Championships) পদক সুনিশ্চিত করেছিলেন এইচএস প্রণয় (HS Prannoy)। আশা ছিল তিনি প্রথম ভারতীয় পুরুষ হিসাবে স্বর্ণপদক জিতবেন। তবে তেমনটা হল না। কুনলাভূত ভিতিদসরনের বিরুদ্ধে সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজিতই হতে হল প্রণয়কে।

তিনবারের জুনিয়র চ্যাম্পিয়ন কুনলাভূতের বিরুদ্ধে প্রথম গেম ২১-১৮ স্কোরলাইনে জিতলেও, ১৩-২১, ১৪-২১ স্কোরলাইনে পরের দুই গেম হেরে স্বপ্নভঙ্গ হল ভারতের তারকা শাটলারের। প্রথম দুই গেমের একটিতে প্রণয় ও অপরটিতে কুনলাভূত দাপট দেখান। ফলে তৃতীয় গেমের মাধ্যমেই ম্যাচ নির্ধারিত হওয়ার কথা ছিল। এমন পরিস্থিতিতে প্রণয় শুরুটাই ভাল করতে পারেননি। গোটা গেমেই তিনি পিছিয়ে ছিলেন। কোনও অবস্থাতেই আর লড়াই করলেও লিড পেতে পারেননি বিশ্বের সাত নম্বর শাটলার।

 

 

ফলে শেষমেশ ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হল প্রণয়কে। এটি অবশ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর প্রথম ও ভারতের ১৪তম পদক। ভারতের হয়ে পিভি সিন্ধু (PV Sindhu) একাই বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটি সোনাসহ মোট পাঁচটি পদক জিতেছেন। প্রথম ভারতীয় হিসাবে প্রকাশ পাড়ুকোন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতেছিলেন। তবে পরাজিত হলেও, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০১১ সাল থেকে ভারতের অন্তত একটি পদক নিয়ে ফেরার রীতি বজায় রাখলেন প্রণয়।

ব্যাডমিন্টন সংস্থার প্রধান সঞ্জয় মিশ্র (Sanjay Mishra) প্রণয়ের সাফল্যে উচ্ছ্বসিত। তিনি বলেন, 'প্রণয়ের জন্য এটা দারুণ একটা সপ্তাহ ছিল। দুইজন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে একই সপ্তাহে হারানোটা কিন্তু মুখের কথা নয়। এই ব্রোঞ্জ পদকটা ওর খাটা খাটনি, হার না মানা মনোভাবেরই পরিচয়বাহক। আমরা ভারতীয় ব্যাডমিন্টন সংস্থায় খুব খুশি। কারণ ২০১১ সাল থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমাদের শাটলারদের ধারাবাহিকভাবে পদক জেতাটা অব্যাহত রইল। আসন্ন প্রতিযোগিতাগুলিতে প্রণয় যেন আরও সাফল্য পায়। ওর জন্য আমার শুভকামনা রইল।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বাংলায় আসছেন দাবা বিস্ময় প্রজ্ঞাননন্দ, কলকাতায় জাতীয় দলের এশিয়ান গেমসের প্রস্তুতি শিবির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget