এক্সপ্লোর

Saha Comment on Pant: কেউ প্রথম শ্রেণীতে বীজগণিত শেখে কী! পন্থের পাশে দাঁড়িয়ে মন্তব্য ঋদ্ধির

অস্ট্রেলিয়ায় ব্যাটিং বিক্রম ঋষভ পন্থকে আলোচনার শিরোনামে নিয়ে এসেছে।এর আগেই উইকেটকিপিংয়ে ত্রুটির জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই তরুণ ক্রিকেটারকে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের তৃতীয় টেস্টে ঝলমলে সেঞ্চুরি ও শেষ তথা নির্ণায়ক টেস্টে ম্যাচ জেতানো ইনিংস খেলে ঋষভ বুঝিয়ে দিয়েছেন, তিনি লম্বা দৌড়ের ঘোড়া।

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ায় ব্যাটিং বিক্রম ঋষভ পন্থকে আলোচনার শিরোনামে নিয়ে এসেছে।এর আগেই  উইকেটকিপিংয়ে ত্রুটির জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই তরুণ ক্রিকেটারকে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের তৃতীয় টেস্টে ঝলমলে সেঞ্চুরি ও শেষ তথা নির্ণায়ক টেস্টে ম্যাচ জেতানো ইনিংস খেলে ঋষভ বুঝিয়ে দিয়েছেন, তিনি লম্বা দৌড়ের ঘোড়া।  অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে তাঁর সিনিয়র ঋদ্ধিমান সাহা বলছেন, উইকেটকিপিংয়ে যে ত্রুটি রয়েছে, তা শুধরে উঠছেন ঋষভ। আর উইকেটকিপিং নিয়ে অযথা ঋষভের সমালোচনা একেবারেই না-পসন্দ ঋদ্ধির। তিনি বলেছেন, কেউ প্রথম শ্রেণীতেই বীজগণিত শিখে যায় না। ভারতের টেস্ট দলে ঋদ্ধিই প্রথম পছন্দের উইকেটরক্ষক।  অস্ট্রেলিয়ায় পন্থের দুরন্ত পারফরম্যান্স তাঁর জন্য ভারতীয় দলের দরজা বন্ধ হয়ে গিয়েছে, এমন তত্ত্বকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ ঋদ্ধি।  তিনি বলেছেন, আমার সঙ্গে পন্থের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রথম একাদশে যেই-ই থাকুক না কেন, আমরা একে অপরকে সাহায্য করি। ওর সঙ্গে আমার কোনও ধরনের সংঘাত নেই। ঋদ্ধি বলেছেন, কে এক নম্বর, কে দুই নম্বর, এভাবে আমি মোটেই দেখি না। যে ভালো করবে দল তাকেই সুযোগ দেবে। আমি আমার কাজটা করতে পারি। কিন্তু দলে বাছাইটা আমার হাতে নেই। তা নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। পাশাপাশি ঋদ্ধি ২৩ বছরের পন্থের উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন। পন্থের অপরাজিত ৮৯ রানের ইনিংসে ভর করে ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজ ২-১ জিতে নেয় ভারত। কিপিং গ্লাভস হাতে পন্থের পারফরম্যান্স প্রায়ই সমালোচনার মুখে পড়ে। এ ব্যাপারে ঋদ্ধি বলেছেন, কেউ তো আর প্রথম শ্রেণীতে বীজগণিত শেখে না। ধাপে ধাপেই এগোতে হয়। ও নিজের সেরাটাই দিচ্ছি এবং অবশ্যই উন্নতি করবে। ও এখন অনেক পরিণত ও উন্নতি করেছে। দীর্ঘমেয়াদে তা ভারতীয় দলের জন্যই ভালো হবে। ওর পছন্দের টি ২০ ও একদিনের ফরম্যাটে দলে জায়গা হারানোর পরও ও যেভাবে ওর সদিচ্ছা দেখিয়েছে, তা প্রকৃত অর্থেই ব্যতিক্রমী। ব্রিসবেনে নায়কোচিত ইনিংসের পর ফের ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তুলনা শুরু হয়েছে পন্থের। এ ব্যাপারে ঋদ্ধি বলেছেন, ধোনি ধোনিই থাকবে। প্রত্যেকেরই নিজস্বতা রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজের প্রথম টেস্টে খেলেছিলেন ঋদ্ধি। ওই টেস্টে দুই ইনিংসে ঋদ্ধির রান যথাক্রমে ৯ ও ৪। ওই টেস্টেই দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। বাকি তিনটি টেস্টে ঋদ্ধি আর খেলেননি। ৩৬ বছরের ঋদ্ধি বলেছেন, খারাপ সময় সবারই আসে। পেশাদার খেলোয়াড়কে এই ওঠা-পড়া মেনে নিতে হয়। আমি রান পাইনি, তাই পন্থ সুযোহ পায়। এটা খুবই সহজ ব্যাপার। আমি সব সময়ই আমার দক্ষতার উন্নতির দিকেই মনোনিবেশ করেছি। এখনও এই মানসিকতার ব্যতিক্রম হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ জয়কে বিশ্বকাপ জয়ের থেকে কোনও অর্থে কম বলতে নারাজ ঋদ্ধি। দলের একাধিক প্রথমসারির খেলোয়াড় চোট পাওয়ার পরও যেভাবে পুলিশ ঘুরে দাঁড়িয়েছে, তা উল্লেখ করেই এ কথা বলেছেন তিনি। ঋদ্ধি বলেছেন, আমি না খেললেও প্রত্যেক মহুর্ত উপভোগ করেছি। তিনি আরও বলেছেন, এই পরিস্থিতি না এলে রিজার্ভ বেঞ্চের এত গভীরতা থাকার কথা দলের হয়ত জানার সুযোগ হত না। অস্ট্রেলিয়া সফরের পর এবার আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দিকে নজর ঋদ্ধির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget