এক্সপ্লোর

যুবরাজের ১৫০, ধোনির ১৩৪, ভারতের ৩৮১ রানের জবাবে ধুঁকছে ইংল্যান্ড

কটক: শুরুর ধাক্কা সামলে কটকে দ্বিতীয় একদিনের ম্যাচে বড় ইনিংস গড়ল ভারতীয় দল। সৌজন্যে দুই অভিজ্ঞ খেলোয়াড় যুবরাজ সিংহ ও মহেন্দ্র সিংহ ধোনি। তাঁদের অসাধারণ শতরানের সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৮১ রান করল ভারতীয় দল। ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ইংল্যান্ড। অ্যালেক্স হেলস ১৪ রান করে যশপ্রীত বুমরাহর বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরে গিয়েছেন। এখন ক্রিজে জেসন রয় (২১) ও জো রুট (২৭)। ১১ ওভারের শেষে ইংল্যান্ডের রান ১ উইকেটে ৭০। যুবরাজ ২০১১ সালের বিশ্বকাপের পর এই প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে শতরান করলেন। তিনি ১৫০ রান করে ক্রিস উকসের চতুর্থ শিকার হলেন। একদিনের ম্যাচে এটাই যুবরাজের সর্বোচ্চ স্কোর। দীর্ঘদিন পরে দলে ফিরেই নিজেকে প্রমাণ করলেন যুবরাজ। যুবরাজের পাশাপাশি ধোনিও ফর্মে ফিরেছেন। তিনিও শতরান করলেন। ধোনি শেষপর্যন্ত ১৩৪ রান করে  লিয়াম প্লাঙ্কেটের বলে ডেভিড উইলির হাতে ক্যাচ দিয়ে আউট হলেন। গত ম্যাচের নায়ক কেদার যাদব ১০ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলে প্লাঙ্কেটের বলে জেক বলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। হার্দিক পাণ্ড্য ৯ বলে ১৯ রানের ছোট্ট কিন্তু ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকলেন। রবীন্দ্র জাডেজা ৮ বলে ১৬ রান করে অপরাজিত থাকলেন। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। উকসের প্রথম বলেই বাউন্ডারি মেরে দারুণ শুরু করেন লোকেশ রাহুল। কিন্তু ৫ রান করার পরেই উকসের বলে খোঁচা দিয়ে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো বেন স্টোকসের হাতে ধরা পড়েন রাহুল। তিন নম্বরে নামেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি (৮)। তিনি দুটি বাউন্ডারি মেরে দর্শকদের বড় ইনিংসের স্বপ্ন দেখাতে শুরু করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই স্বপ্ন ভেঙে যায়। রাহুলের মতোই উকসের বলে দ্বিতীয় স্লিপে স্টোকসের হাতে ধরা পড়েন বিরাট। এরপর উকসের তৃতীয় শিকার হন শিখর ধবন (১১)। তিনি বোল্ড হয়ে যান। ২৫ রানে ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় ভারত। সেই জায়গা থেকে দলকে ভরসা দেন যুবরাজ ও ধোনি। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের হাত ধরেই বরাবটি স্টেডিয়ামে ঘুরে দাঁড়াল ভারত। বিশাল স্কোর করার পর আজই তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার পথে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Inter Miami: বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?

ভিডিও

Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari on CPIM | তৃণমূলের সঙ্গে সিপিএমকেও একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari on Abhishek Banerjee |
Delhi Protest News | NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget