এক্সপ্লোর

ইয়ো ইয়ো টেস্ট একমাত্র মাপকাঠি কেন? প্রশ্ন তুলে কপিল বললেন,গাওস্কর, কুম্বলে,লক্ষ্মণরাও হয়ত উতরোতে পারতেন না

ক্রিকেটারদের ফিটনেসের প্রমাণ দিতে ইয়ো ইয়ো টেস্ট নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তাঁর সাফ কথা, এই পরীক্ষা কোনও ক্রিকেটারের ফিটনেস ও পিচে দক্ষতার একমাত্র মাপকাঠি হওয়া উচিত নয়। উল্লেখ্য, ইয়ো ইয়ো টেস্টে ব্যর্থ হওয়ায় ভারতের ইংল্যান্ড সিরিজের দল থেকে ছিটকে গিয়েছেন অম্বাতি রায়ডু ও মহম্মদ সামি। এ ব্যাপারে কপিল বলেছেন, ভারতীয় দলে সঠিক ক্রিকেটার বাছাইয়ের ব্যাপারে এই পরীক্ষাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাপকাঠি বলা যায় না। ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে দলে প্লেয়ার বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে সংশয় ব্যক্ত করেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। তিনি বলেছেন, প্রত্যেক প্লেয়াররই ফিটনেসের মাণ এই একটি মাত্র টেস্টের মাধ্যমে যাচাই করা উচিত নয়। প্রাক্তন পেসারের মতে, বোলারদের পক্ষে এই টেস্ট সফল হওয়া সহজ। কিন্তু ব্যাটসম্যানদের পক্ষে কিছুটা কঠিন। তাঁর আরও যুক্তি, কোনও প্লেয়ার এই টেস্টে যথাযথভাবে পারফর্ম করতে না পারলে, তার অর্থ এই নয় যে, তিনি মাঠে খারাপ খেলবেন। নিজের এই যুক্তির সমর্থনে কপিল কয়েকজন প্রাক্তন ক্রিকেটারের নাম উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ওই প্লেয়াররা হয়ত ওই পরীক্ষায় উতরোতে পারতেন না। কিন্তু তাঁরা দলের অন্যতম সেরাদের তালিকাতেই ছিলেন। কপিল বলেছেন, 'ফিটনেসের পরীক্ষা দিতে সুনীল গাওস্কর হয়ত টানা ১৫ মিনিট দৌড়তে পছন্দ করতেন না। কিন্তু তিনি টানা তিনদিন ব্যাট করে যেতে পারতেন। এমনকি, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণের মতো ক্রিকেটাররাও এই পরীক্ষায় হয়ত সফল হতেন না। কিন্তু তাঁরা ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারদের মধ্যেই পড়েন'। নিজের বক্তব্যের পক্ষে তাঁর সওয়াল, ফুটবল কিংবদন্তী দিয়েগো মারাদোনা দ্রুত দৌড়তে পারতেন না। কিন্তু পায়ে বল পেলে তিনিই সবচেয়ে দ্রুত দৌড়তেন। উল্লেখ্য, ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী কিন্তু এই টেস্টকে অপরিহার্য বলেই মন্তব্য করেছেন। তিনি সাফ জানিয়েছেন, যাঁরা এই টেস্টে ব্যর্থ হবেন, তাঁরা দলে সুযোগ পাবেন না।

সেরা শিরোনাম

India vs West Indies: হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget