এক্সপ্লোর

‘অনিচ্ছাকৃত’ জাতপাতগন্ধী মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন যুবরাজ সিংহ

ভারতের ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রামে লাইভ কথোপকথনের সময় প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংহের একটি মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। এই পরিস্থিতিতে কিছু মানুষের ভাবাবেগে 'অনিচ্ছকৃতভাবে' আঘাত দেওয়ার জন্য ক্ষমা চাইলেন ভারতীয় দলের প্রাক্তন স্টাইলিশ বাঁহাতি ব্যাটসম্যান।

নয়াদিল্লি: ভারতের ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রামে লাইভ কথোপকথনের সময় প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংহের একটি মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। এই পরিস্থিতিতে কিছু মানুষের ভাবাবেগে 'অনিচ্ছকৃতভাবে' আঘাত দেওয়ার জন্য ক্ষমা চাইলেন ভারতীয় দলের প্রাক্তন স্টাইলিশ বাঁহাতি ব্যাটসম্যান। রোহিতের সঙ্গে লাইভ ইনস্টাগ্রাম সেশনে  ভারতীয় দলের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল সম্পর্কে একটি জাতপাতগন্ধী মন্তব্য যুবি করেছিলেন বলে অভিযোগ। তাঁর ওই মন্তব্যের ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। শুক্রবার ট্যুইট মারফত যুবরাজ বলেছেন, 'আমি বুঝতে পেরেছি যে,  যখন বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম, তখন আমার কথা ভুল বোঝা হয়েছে। যেটা একদমই অনভিপ্রেত। যাই হোক, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে যদি কারুর ভাবাবেগকে  অনিচ্ছাকৃত ভাবে আঘাত দিয়ে থাকি, তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আমি স্পষ্ট করে জানাতে চাই, কখনই জাতি, ধর্ম, বর্ণ, ধর্মের বৈষম্যতে বিশ্বাস করিনি। আমি মানুষদের কল্যাণেই কাজ করেছি এবং  তা বজায় রাখতে চাই।  আমি জীবনের মর্যাদা ও কোনও ব্যতিক্রম ছাড়াই প্রত্যেককে শ্রদ্ধার চোখে দেখায় বিশ্বাসী’।
এই মন্তব্য নিয়ে হরিয়ানা পুলিশ যুবরাজের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। হানসির এক আইনজীবী রজত কালসান স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগে বলা হয়েছে,  ৩৮ বছরের যুবরাজ দলিতদের বিরুদ্ধে জাতপাতগন্ধী মন্তব্য করেছেন।  গত ২ মে এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন হানসির পুলিশ সুপার লোকেন্দ্র সিংহ। যে ঘটনাকে ঘিরে বিতর্ক তা ঘটেছিল এপ্রিলে। যুবি রোহিতের সঙ্গে ইনস্টাগ্রামে লাইভ সেশনে চাহলের টিকটক ভিডিও নিয়ে আলোচনা করছিলেন। যুবরাজ চাহলের ঘরের লোকজনদের টিকটক ভিডিওতে নামানো নিয়ে কটাক্ষ করেন, এমনকি হাল্কা মেজাজে তাঁর সম্বন্ধে যুবি জাতপাতগন্ধী মন্তব্যও করেন বলে অভিযোগ । রোহিতকে যুবরাজের কথা শুনে হাসতে দেখা যায়। এরপর সেই কথোপকথনের ছোট্ট ক্লিপটি  সোশ্যাল মিডিয়ায় প্রচুর শেয়ার করা হয় এবং যুবরাজের ক্ষমা চাওয়ার দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে ক্ষমা চাইলেন যুবরাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
Buttler on Vaibhav Sooryavanshi: বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget