এক্সপ্লোর

এই মুহূর্তে বিশ্বে সেরা ব্যাটসম্যান কে, জানালেন প্রাক্তন পাক ক্রিকেটার জাহির আব্বাস

বর্তমানে বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যান স্টিভ স্মিথ। এমনই মনে করেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার জাহির আব্বাস। একইসঙ্গে তিনি বলেছেন, বিরাট কোহলি ব্যাটসম্যান হিসেবে পরিপূর্ণ প্যাকেজ এবং তিনটি ফরম্যাট বিবেচনা করলে তিনিই এই মুহূর্তের সেরা ব্যাটসম্যান।

নয়াদিল্লি: বর্তমানে বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যান স্টিভ স্মিথ। এমনই মনে করেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার জাহির আব্বাস। একইসঙ্গে তিনি বলেছেন, বিরাট কোহলি ব্যাটসম্যান হিসেবে পরিপূর্ণ প্যাকেজ এবং তিনটি ফরম্যাট বিবেচনা করলে তিনিই এই মুহূর্তের সেরা ব্যাটসম্যান। প্রাক্তন পাক ব্যাটসম্যান বলেছেন, এটা ঠিক যে, টেস্ট ক্রিকেটে কোহলির তুলনায় ধারাবাহিক স্মিথ। প্রায় সব সিরিজেই ও রান করে। অন্য অসি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারও ভালো খেলছে। কিন্তু আমি মনে করি, একজন ব্যাটসম্যানের সব ধরনের ফরম্যাটেই পারফর্ম করা প্রয়োজনয এই হিসেবে ক্রিকেটের অন্যান্য সংস্করণেও কোহলি অনেক বেশি ধারাবাহিক। ভিন্ন সময়ের খেলোয়াড়দের মধ্যে তুলনা করা সঙ্গত নয় বলেই মনে করেন জাহির আব্বাস। সেজন্য কাউকেই সর্বকালের সেরা খেলোয়াড়ের তকমা দিয়ে দেওয়া যায় না বলে মত প্রকাশ করেছেন তিনি। জাহির আব্বাস বলেছেন, নিজেকে বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করতে একজন ব্যাটসম্যানকে সব ধরনের ফরম্যাটেই পারফর্ম করতে হয়। এটাই মৌলিক বিষয়। তিনি বলেছেন, এমনিতেই ভারতীয় দল অনেক বেশি ক্রিকেট খেলে। সেরা খেলোয়াড় হিসেবে কোহলি ওই ম্যাচগুলির অধিকাংশতেই খেলে। এতে একঘেঁয়েমি বোধের কোনও কারণ নেই। কারণ, এটাই তার পেশা এবং এত কিছু দিয়েছে। ধারাবাহিকতার নিরিখে কোহলিকে অসাধারণ আখ্যা দিয়ে জাহির আব্বাস বলেছেন, ভারতীয় দলের অধিনায়কের কাছাকাছি আসতে পারেন, এমন খেলোয়াড় খুব বেশি নেই। গত কয়েক বছর ধরে কোহলি অনেক বেশি কৃতিত্ব অর্জন করেছে। ও-ও যন্ত্র নয়। আর যন্ত্রও তো মাঝেমধ্যে খারাপ হয়। কোহলির সঙ্গে তুলনা করা যায়, এমন খেলোয়াড় এই মুহূর্তে খুবই কম। অনেক প্রাক্তন পাক ক্রিকেটার বাবর আজমের মধ্যে বড় ব্যাটসম্যান হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। এ ব্যাপারে জাহির আব্বাস বলেছেন, নিজেকে উচ্চতর পর্যায়ে নিয়ে থেকে গেলে সব ফরম্যাটেই ওকে রান করে যেতে হবে। তিনি বলেছেন, বাবর পাকিস্তান দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান। সব ফরম্যাটেই পারফর্ম করছে। আশা করছি, ও এভাবেই খেলা চালিয়ে যাবে এবং নিজেকে নতুন নতুন উচ্চতায় নিয়ে যাবে।

সেরা শিরোনাম

PM Modi: 'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
Punam Raut Retirement: এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
Jasprit Bumrah: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!
Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget