এক্সপ্লোর

AI+ Smartphones: ভারতের বাজারে AI+ স্মার্টফোন, ৫জি মডেলের দাম শুরু ৮০০০- এরও কমে

Budget Smartphones: ইতিমধ্যেই AI+ - এর দুটো স্মার্টফোনেরই বিক্রি শুরু হয়ে গিয়েছে দেশে। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। কালো, নীল, সবুজ, গোলাপি, পার্পল- এই পাঁচটি রঙে কেনা যাবে। 

AI+ Smartphones: ভারতে লঞ্চ হয়েছে AI+ স্মার্টফোন। দু'টি AI+ স্মার্টফোন একসঙ্গে লঞ্চ হয়েছে দেশে। এই তালিকায় রয়েছে AI+ নোভা এবং AI+ পালস। জানা গিয়েছে, এই দুটো ফোনই ৫জি ফোন এবং বাজেট স্মার্টফোন। AI+ Pulse ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯৯৯ টাকা। এই ফোনেরই ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৯৯৯ টাকা। অন্যদিকে AI+ Nova 5G ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। ইতিমধ্যেই AI+ - এর দুটো স্মার্টফোনেরই বিক্রি শুরু হয়ে গিয়েছে দেশে। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। কালো, নীল, সবুজ, গোলাপি, পার্পল- এই পাঁচটি রঙে কেনা যাবে AI+ স্মার্টফোনগুলি। 

AI+ Pulse এবং AI+ Nova 5G - এই দুই স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক NxtQ OS - এর সাহায্যে পরিচালিত হবে এই দুই ফোন। আর জানা গিয়েছে, NxtQ OS সম্পূর্ণ ভাবে তৈরি হয়েছে ভারতে। এই অপারেটিং সফটওয়্যার ইউজারদের ডেটা স্টোর করবে Google Cloud সার্ভারে। এর অনুমোদন দিয়েছে, Ministry of Electronics and Information Technology বা MeitY। AI+ ফোনগুলির ডিজাইন তৈরি হয়েছে ভারতেই। দুই ফোনের ব্যাক প্যানেলেই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও এই দুই AI+ ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট। 

AI+ Pulse এবং AI+ Nova 5G - এই দুই স্মার্টফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন 

  • এই দুই AI+ ফোনে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। AI+ Pulse ফোনে রয়েছে একটি Unisoc T615 চিপসেট এবং AI+ Nova 5G ফোনে রয়েছে Unisoc T8200 চিপসেট। ১ টিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজের সাপোর্ট রয়েছে AI+ Pulse এবং AI+ Nova 5G এই দুই ফোনে।
  • এই দুই ফোন নির্মাণকারী মূল সংস্থা NxtQuantum, যার প্রধান রিয়েলমি সংস্থার প্রাক্তন সিইও মাধব শেঠ। NxtQuantum সংস্থার NxtQ OS- এর সাহায্যে পরিচালিত হবে ফোন দু'টি। 
  • AI+ Pulse এবং AI+ Nova 5G এই দুই ফোনেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর পাবেন ইউজাররা। আর দুই ফোনেরই ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

New Market Hotel Fire News: শরীরে নেই পোড়া দাগ, তাও কীভাবে মৃত্যু ৯ জনের? হাসপাতাল সূত্র যা বলছে...
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget