এক্সপ্লোর

AI Can Identify Cancer: বর্তমান পদ্ধতির চেয়ে ভাল ! ক্যান্সার সনাক্ত করতে পারবে এআই যন্ত্র

Artificial Intelligence: এবার মারণ রোগ ক্যান্সার (Cancer) সনাক্তকরণেও বড় ভূমিকা নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (AI)।

Artificial Intelligence: এবার মারণ রোগ ক্যান্সার (Cancer) সনাক্তকরণেও বড় ভূমিকা নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (AI)। গবেষকরা বলছেন, বর্তমান ক্যান্সার পরীক্ষা পদ্ধতির থেকেও একধাপ এগিয়ে রয়েছে এই AI টুল। সম্প্রতি তেমনই উঠে এসেছে বিজ্ঞানীদের গবেষণায়। 

Tech News: কী বলছে নতুন গবেষণা ? 
সম্প্রতি ক্যান্সার পরীক্ষার এই নতুন AI টুল তৈরি করেছে বিজ্ঞানী, ডাক্তার ও গবেষকদের একটি দল। গার্ডিয়ান-এর রিপোর্ট বলছে, সঠিকভাবে ক্যান্সার সনাক্তকরণে প্রচলিত পদ্ধতির থেকে আরও এগিয়ে রয়েছে এই টুল। গবেষকরা বলছেন, এটি রোগ নির্ণয়ের গতি বাড়াতে পারে , এমনকী রোগীদের  চিকিত্সার ওপরও দ্রুত নজর রাখতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার এই যন্ত্র। 

AI Can Identify Cancer: কারা তৈরি করেছে এই 'এআই টুল'
রয়্যাল মার্সডেন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট, ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ, লন্ডন ও ইম্পেরিয়াল কলেজ লন্ডনের বিশেষজ্ঞরা ডিজাইন করেছেন এই AI টুল। গবেষক দলটি জানিয়েছে, কোনও ব্যক্তির সিটি স্ক্যানে অস্বাভাবিক বৃদ্ধি ক্যান্সারজনিত কিনা তা এই টুলটি সহজেই সনাক্ত করতে পারে। কিছুদিন আগেই ল্যানসেটের ইবায়োমেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণার ফল।

এই প্রসঙ্গে ইতিমধ্যেই নিজেদের বক্তকব্য তুলে ধরেছে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের বিশেষজ্ঞরা । কলেজের ক্লিনিকাল রিসার্চ ফেলো ডাঃ বেঞ্জামিন হান্টার বলেছেন,"ভবিষ্যতে আমরা আশা করি, এটি ক্যান্সারের প্রাথমিক সনাক্তকরণে উন্নতি ঘটাবে ও উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের চিকিৎসায় দ্রুত পরিস্থিতির ওপর নজর রেখে ক্যান্সারের চিকিত্সাকে আরও সফল করে তুলবে।" 

AI News: কীভাবে তৈরি করা হয়েছে ?
এই এআই টুল তৈরি করতে গবেষক দলটি ৫০০ রোগীর সিটি স্ক্যান ব্যবহার করে। যাদের ফুসফুসের বড় নোডুল রয়েছে তাদেরই নেওয়া হয় এই পরীক্ষার আওতায়। পরে রেডিওমিক্স ব্যবহার করে এই এআই অ্যালগরিদম তৈরি করে গবেষকরা। দেখা যায়, মানুষের চোখে সহজে ধরা যায় না এমন মেডিক্যাল ফটো থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করতে পারে এই AI টুল।

Artificial Inteligence: কীভাবে ক্যান্সার সনাক্ত করে এই টুল ?
এই এআই টুলের মাধ্যমে ক্যান্সার সনাক্ত করতে একটি নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করেন গবেষকরা। এই পদ্ধতিকে বলা হয় 'এরিয়া আন্ডার দ্য কার্ভ'(AUC)। কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্র ক্যান্সার পরীক্ষায় কতটা সক্ষম তা বুঝতে (AUC)-র সাহায্য় নেয় গবেষক দল। স্থির হয়, যদি ক্যান্সার সনাক্তকরণে AUC-তে ১ পায় তাহলে ধরা হবে এটি একটি পার্ফেক্ট মডেল। তবে টানা ক্যান্সার পরীক্ষার কাজে ০.৫ ফল এলেও একে ভাল মানের ধরা হবে।

ফুসফুসের নডিউল পরীক্ষায় দেখা যায়,০.৮৭ AUC স্কোর করেছে এআই টুল। এমনকী পরীক্ষাগারে আরও উন্নত হয় এই ব্রক স্কোর, যেখানে ০.৬৭ স্কোর করে AI টুল। যারপরই এই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্রে আশ্বস্ত হন গবেষকরা।       

Guinness World Records: এক আংটিতে ৫০ হাজারেরও বেশি হীরে, বিশ্ব রেকর্ড গড়ল মুম্বাইয়ের জুয়েলার্স, দাম কত জানেন ?

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget