এক্সপ্লোর

AI TV channel: AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে

Google AI TV Channel: AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে

নয়াদিল্লি: নিজস্ব টিভি চ্যানেল আনার কথা ভাবছে Google. সেই মতো পেটেন্ট চেয়ে আবেদনও জানিয়েছে তারা। তবে সাধারণ টিভি চ্যানেল নয়, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স নির্ভর টিভি চ্যানেল আনতে চায় তারা। এমন টিভি চ্যানেলের জন্য পেটেন্টের আবেদন জানিয়েছে তারা, যা AI ব্যবহার করে সম্পূর্ণ নতুন ভিডিও বানাতে সক্ষম হবে। আপনার পছন্দ অনুযায়ী ভিডিও কনটেন্ট বানিয়ে দিতে পারবে, এমনকি মূল চরিত্রে আপনি নিজেকেও রাখতে পারবেন। (Google AI TV Channel)

Google-এর তরফে যে AI টিভি চ্যানেলের পেটেন্ট চেয়েছে, তাতে AI-কে ব্যবহার করে গ্রাহকের পছন্দ অনুযায়ী নিত্য-নতুন ভিডিও কনটেন্ট দেখানো হবে। ২০২৫ সালের ১৩ মে ওই আবেদন জমা দেয় Google. পেটেন্টের শিরোনাম ছিল ‘Creating a Channel of Video Experiences Tailored to a User’. অর্থাৎ প্রত্যেক গ্রাহকের পছন্দ অনুযায়ী আলাদা আলাদা কনটেন্ট তৈরি করে দেবে AI. (AI TV channel)

TV অ্যাপের মধ্যেই ‘My Channel’ বলে বিশেষ অপশন থাকবে। যেমনটি গ্রাহকের পছন্দ, যে ভাষার কনটেন্ট পছন্দ, তা-ই বানিয়ে দেবে AI. গ্রাহক কোন অঞ্চলের বাসিন্দা, বয়স কত তাও গুরুত্ব পাবে। গ্রাহক কী ধরনের সিনেমা, সিরিয়াল বা ভিডিও পছন্দ করেন, তার Viewing History-ও ব্যবহার করা হবে। সেই মতো স্বয়ংক্রিয় সার্ভার প্রম্পট তৈরি করে নির্দেশ যাবে কনটেন্ট বানানোর। 

পেটেন্টের আবেদনে যে ছবি তুলে ধরেছে Google, তাতে দেখা গিয়েছে, বসার ঘরের টিভিতে ‘John’s Channel’ নামের একটি চ্যানেল চলছে, যেখানে Crime/Comedy caper/Sci-fi Adventure/Fun romantic comedy/Action/Thriller Experience এর মতো আলাদা আলাদা বিভাগ রয়েছে। গ্রাহক নিজের পছন্দ অনুযায়ী সাপ্তাহিক, মাসিক বা বার্ষিক টাইমার সেট করে নিজে থেকেই কন্টেন্ট তৈরির ব্যবস্থা করে নিতে পারবেন। 


AI TV channel: AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে

শুধু তাই নয়, চাইলে নিজের বসার ঘরের টিভিতে নিজেকেই অভিনয় করতে দেখতে পারবেন গ্রাহক। তাঁর ছবি ব্যবহার করে Avatar বানিয়ে নেবে AI. কণ্ঠস্বরের নমুনা থেকে অবিকল গলার আওয়াজও তৈরি করা হবে। প্রধান চরিত্রে সংশ্লিষ্ট গ্রাহককে রেখেই বানানো হবে কন্টেন্ট। আবার বিশ্বকাপ ম্যাচে যদি নিজেকে শামিল করতে চান কেউ, তাও সম্ভব হবে। বিশ্বকাপ ক্রিকেটের কোনও ক্লিপ দেখছেন হয়ত।  Google-এর টিভি সিস্টেম তা থেকে এমন দৃশ্য তৈরি করতে পারবে, যেখানে ব্যাটিং চলাকালীন গ্যালারি বা স্ট্যান্ডে নিজেকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখতে পারবেন গ্রাহক।

ইতিমধ্যেই Google TV হোম স্ক্রিন চালু রয়েছে বাজারে। FAST চ্যানেল আবার সকলের জন্য একই জিনিস সম্প্রচার করে। YouTube TV-র অটোপ্লে আগের ভিডিও দেখায়। কিন্তু Google-এর নতুন চ্যানেল একেবারে নতুন নতুন ভিডিও তৈরি করবে। Google-এর ওই টিভি কবে আসবে, তা এখনও স্পষ্ট নয়। কারণ তাদের পেটেন্টের আবেদন খারিজ হয়েছে বলেই জানা যাচ্ছে। তবে বিষয়টি ভাবিয়ে তুলেছে সকলকে। এর পর আর কেউ টিকিট কেটে সিনেমা দেখতে যাবেন কি না, টিভি দেখবেন কি না, তা নিয়ে সন্দিহান অনেকেই।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

WhatsApp News: অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
Advertisement

ভিডিও

West Bengal News: স্থায়ীকরণের দাবিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ
Pareshram Das News: ধৃত বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে এবার নির্যাতনের অভিযোগ
Sujit Basu: পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর শ্য়ালককে তলব CBI-এর
Tulu Mondal: শনিবার ও মঙ্গলবারের পর আজ ফের সিউড়ি থানায় হাজিরা টুলু মণ্ডলের
Weather Updates: আগামী ২ দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget