এক্সপ্লোর

Airtel Recharge Plan: ১০০ টাকার কমেই পাবেন এয়ারটেলের এই প্ল্যান, জানেন কী সুবিধে ?

Airtel Data Plan: এয়ারটেলের ১১ টাকার এই রিচার্জ প্ল্যান খুবই প্রয়োজনীয় এবং সস্তায় মিলছে। এই প্ল্যানের অধীনে গ্রাহক ১ ঘণ্টার জন্য আনলিমিটেড ডেটা পাবেন। এছাড়াও আছে ৪৯ টাকা ও ৯৯ টাকার রিচার্জ প্ল্যান।

Airtel Plan Below Rs 100: ভারতের টেলিকম দুনিয়ায় অন্যতম বৃহৎ সংস্থা ভারতী এয়ারটেল। গত মাসে রিলায়েন্স জিও তাদের প্রায় সমস্ত প্ল্যানগুলির দাম বাড়ানোর পর এয়ারটেল, ভোডাফোনও দাম বাড়িয়েছে তাদের প্ল্যানের (Airtel Plan)। অনেক জনপ্রিয় প্ল্যানও এবার বেশি খরচে কিনতে হচ্ছে গ্রাহকদের। তবে কিছু কিছু সস্তার প্রয়োজনীয় প্ল্যানও রেখেছে এয়ারটেল (Airtel Recharge Plan)। এই সস্তার প্ল্যানগুলিতে ১০০ টাকার কমেই পাবেন আনলিমিটেড ডেটা। দেখে নেওয়া যাক এরকম কোন কোন প্ল্যানে খুব কম পয়সায় আনলিমিটেড ডেটার সুবিধে পাওয়া যাবে এয়ারটেলে।

১১ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের ১১ টাকার এই রিচার্জ প্ল্যান খুবই প্রয়োজনীয় এবং সস্তায় মিলছে। এই প্ল্যানের অধীনে গ্রাহক ১ ঘণ্টার জন্য আনলিমিটেড ডেটা পাবেন। হঠাৎ করে যদি কোনও গ্রাহকের অনেক ডেটার দরকার হয়ে পড়ে, তাহলে এয়ারটেলের গ্রাহক এই প্ল্যানটি নিতে পারেন। এই প্ল্যানে রয়েছে একটি FUP অর্থাৎ Fair Usage Policy Limit যা কিনা ১০ জিবির। অর্থাৎ এই প্ল্যানের অধীনে ১০ জিবি পর্যন্ত ডেটা ব্যবহার করা যাবে ১ ঘণ্টার মধ্যে।

৪৯ টাকার রিচার্জ প্ল্যান

সারা দিন ধরে যে সমস্ত গ্রাহক ডেটা ব্যবহার করতে চাইছেন, তাদের জন্য এই ৪৯ টাকার ডেটা প্ল্যানটি খুবই উপযোগী। সারা দিন ধরে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ দিচ্ছে এয়ারটেলের এই প্ল্যানটি। এই প্ল্যানেও রয়েছে Fair Usage Policy লিমিট যা কিনা ২০ জিবি। অর্থাৎ এই প্ল্যানের অধীনে সারা দিনে সর্বোচ্চ ২০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন এয়ারটেলের গ্রাহক। সারা দিন ধরেই এই ডেটা ব্যবহার করা যাবে।

৯৯ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের ৯৯ টাকার প্রি-পেইড প্ল্যানও রয়েছে এর ট্যারিফে। এই প্ল্যানটি আগের দুটি প্ল্যানের মত এক ঘণ্টার বা ১ দিনের নয়। এই প্ল্যানের অধীনে আপনি টানা ২ দিন ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানেও ২০ জিবি ডেটার একটি ফেয়ার ইউসেজ পলিসি লিমিট রয়েছে। অর্থাৎ ৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে আপনি দুদিনের জন্য ২০ জিবি ডেটা পাবেন।

কী ফিচার্স প্ল্যানের

এই সমস্ত প্ল্যানই মূলত ডেটা ওনলি ভাউচার, ফলে এই সমস্ত প্ল্যানে কোনওভাবেই আনলিমিটেড কলিং বা এসএমএসের সুবিধে পাওয়া যাবে না। যে কোনও অ্যাক্টিভ প্ল্যানের সঙ্গে এগুলি আপনি রিচার্জ করতে পারেন। আর এর মাধ্যমে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন আপনি। যে সমস্ত গ্রাহকদের হঠাৎ করে অনেক ডেটার প্রয়োজন হয়েছে, তারাই কেবল এই রিচার্জগুলি করতে পারেন।

আরও পড়ুন: Ambani Wedding: শাহরুখ-রণবীরদের ২ কোটি টাকার ঘড়ি, অনন্ত অম্বানি দিলেন উপহার

সেরা শিরোনাম

Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
গান, কল এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা ৪টি TWS ইয়ারবাড— কোন আপনার জন্য সেরা?
গান, কল এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা ৪টি TWS ইয়ারবাড— কোন আপনার জন্য সেরা?
boAt Soundbars : বোটের রয়েছে সেরা ৩টি ডুয়াল সাবউফার সাউন্ডবার, এখানে রইল বৈশিষ্ট্য়, দাম আরও অনেক কিছু
বোটের রয়েছে সেরা ৩টি ডুয়াল সাবউফার সাউন্ডবার, এখানে রইল বৈশিষ্ট্য়, দাম আরও অনেক কিছু
'80 Photo Trend: ট্রেন্ডে ৮০- র দশকের রেট্রো লুক, কীভাবে বানাবেন আপনার ছবি, কী কী প্রম্পট দেবেন ChatGPT- কে?
ট্রেন্ডে ৮০- র দশকের রেট্রো লুক, কীভাবে বানাবেন আপনার ছবি, কী কী প্রম্পট দেবেন ChatGPT- কে?

ভিডিও

Humayun Kabir:
Tapas Roy on TMC:
Rahul Gandhi:
Suvendu Adhikari: সল্টলেকের আরক্ষা ভবনে ট্রাফিক কন্ট্রোল রুমের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী
TMC Symbol Row | নতুন প্রতীক নিয়ে উপনির্বাচনে প্রচার করতে দেখা যেতে পারে Mamata Banerjee-কে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget