এক্সপ্লোর

Work From Office: অফিসে এসে কাজ করতে হবে অন্তত তিনদিন, অ্যামাজনের পর নির্দেশ অ্যাপেলের, নিয়ম না মানলে কড়া ব্যবস্থা

Apple: কর্মীদের অফিসে অন্তত তিনদিন এসে কাজ করতে বলা হয়েছে।

Work From Office: বিশ্বের প্রথম সারির বিভিন্ন সংস্থায় কর্মী ছাঁটাই (Layoffs) শুরু হয়ে গেলেও অ্যাপেল (Apple) সংস্থায় এখনও কর্মী ছাঁটাই শুরু হয়নি। এর জন্য এই টেক জায়ান্ট বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। কিছুদিন আগে শোনা গিয়েছিল অ্যাপেল সংস্থা কর্মীদের বোনাস দেওয়ার ক্ষেত্রে দেরি করছে। এর পাশাপাশি কর্মীদের ট্রাভেল বাজেট কমাচ্ছে অ্যাপেল কর্তৃপক্ষ। খরচ নিয়ন্ত্রণের জন্য বাজেটে একটু কাটছাট করেছে এই সংস্থা। সম্প্রতি তাদের আরও একটি পদক্ষেপ প্রকাশ্যে এসেছে। এবার কর্মীদের অফিসে এসে কাজ করার ব্যাপারে জোর দিয়েছে অ্যাপেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে অন্তত তিনদিন কর্মীদের অফিসে এসে কাজ করতে হবে। এমনকি এই নিয়ম না মানলে কর্মীদের চাকরি খোয়া যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যে কর্মীরা সপ্তাহে অন্তত তিনদিন অফিসে এসে কাজ করবেন না তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে অ্যাপেল কর্তৃপক্ষ। 

ব্লুমবার্গের সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে অ্যাপেল সংস্থার বিভিন্ন বিভাগের ম্যানেজাররা বেশ কঠোর হয়েছেন ইতিমধ্যেই। নিয়মিত ভাবে কর্মীদের উপস্থিতি এবং কাজের সময় নজরে রাখা হচ্ছে। সামান্য বেচাল দেখলেই ব্যবস্থা নেবে সংস্থা। 

এর আগে অ্যামাজনেও একই ব্যবস্থা নেওয়া হয়েছিল

অফিসে এসে কাজ করুন, সপ্তাহে অন্তত তিনদিন। সম্প্রতি কর্মীদের কাছে এমনই আবেদন রেখেছিলেন অ্যামাজনের সিইও (Amazon CEO) অ্যান্ডি জেসি। সেই সঙ্গে অফিসে এসে কাজ করার বেশ কিছু উপকারিতাও কর্মীদের জানিয়েছিলেন তিনি। কোম্পানির ব্যবসায়িক উন্নতির জন্যই কর্মীদের সপ্তাহে অন্তত তিনদিন অফিস থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি। একটি অফিশিয়াল ব্লগ পোস্টে একথা জানিয়েছিলেন তিনি। সেখানেই অফিসে এসে কাজ করার সুবিধা প্রসঙ্গেও উল্লেখ করেছিলেন তিনি। অ্যান্ডি জেসির অনুমান, এভাবে ধীরে ধীরে কর্মীরা অফিসে এসে কাজ করা শুরু করলে কোম্পানির ব্যবসায়িক উন্নতি হবে। এমনিতেই বেশ কয়েকটি পর্যায়ে কর্মী ছাঁটাইয়ের পর অ্যামাজন কোম্পানিতে এখন বেশ আতঙ্কের পরিবেশ রয়েছে। তবে তার মধ্যে নতুন করে কর্মীদের অফিসে এসে কাজ করতে বলার মতো সিদ্ধান্ত সংস্থার হিতেই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। ২০২২ সাল শেষ হওয়ার আগেই অ্যামাজন কর্তৃপক্ষ আভাস দিয়েছিল যে চলতি বছরেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া বজায় থাকবে। আর ঠিক সেটাই হয়েছে। সম্প্রতিও নতুন করে অ্যামাজনে কর্মী ছাঁটাই শুরু হয়েছে। এবার ৯০০০ কর্মী ছাঁটাই করা হবে। 

আরও পড়ুন- আসুসের নতুন ROG গেমিং ফোন আসছে ভারতে, কবে লঞ্চ? কোন কোন মডেল লঞ্চ হবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget