এক্সপ্লোর

Asus ROG Phone 7 Series: আসুসের নতুন ROG গেমিং ফোন আসছে ভারতে, কবে লঞ্চ? কোন কোন মডেল লঞ্চ হবে?

Gaming Smartphone: টিপস্টার অভিষেক যাদবের মতে আসুস ROG ফোন ৭ সিরিজে লঞ্চ হতে পারে আসুস ROG ফোন ৭ এবং আসুস ROG ফোন ৭ আল্টিমেট।

Asus ROG Phone: আসুস সংস্থার নতুন ROG ফোন (Asus ROG Phone) লঞ্চ হতে চলেছে ভারতে। এবার লঞ্চ হতে চলেছে আসুস ROG ফোন ৭ সিরিজ। আগামী ১৩ এপ্রিল অন্যান্য অনেক দেশের সঙ্গে ভারতেও লঞ্চ হবে এই গেমিং স্মার্টফোন (Gaming Smartphone)। আসুস সংস্থা আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও ফিচার বা স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে লঞ্চের আগে আসুস ROG ফোন ৭- এর সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে এই ফোনে এই সিরিজে দুটো গেমিং ফোন লঞ্চ হতে পারে। সেখানে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে পারে। এছাড়াও ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাহায্যে। 

টিপস্টার অভিষেক যাদবের মতে আসুস ROG ফোন ৭ সিরিজে লঞ্চ হতে পারে আসুস ROG ফোন ৭ এবং আসুস ROG ফোন ৭ আল্টিমেট। আসুস ROG ফোন ৬ সিরিজের সাকসেসর হিসেবে এই নতুন গেমিং স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে। এর পাশাপাশি শোনা গিয়েছে, আসুস ROG ফোন ৭ মডেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এখানে Sony IMX766 সেনসর থাকার কথা শোনা গিয়েছে। এর সঙ্গে থাকতে পারে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং ৮ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর অন্যদিকে আবার শোনা যাচ্ছে, আসুস ROG ফোন ৭ আল্টিমেট ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। 

OnePlus Nord CE 3 Lite: ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট লঞ্চ হতে চলেছে ভারতে। ৪ এপ্রিল অর্থাৎ আগামী মাসের শুরুর দিকেই এই ফোন লঞ্চ হবে ভারতে। এর সঙ্গেই লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড বাডস ২। ওয়ানপ্লাস সংস্থার ভারতীয় ওয়েবসাইটে এই ফোন লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। 

Moto G13: ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি১৩ (Moto G13) ফোন। আগামী ২৯ মার্চ মোটোরোলা 'জি' সিরিজের (Motorola G Series Phone) এই ফোন দেশে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে মোটোরোলা সংস্থার 'জি' সিরিজের স্মার্টফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। আর তা থেকেই অনুমান করা হচ্ছে যে লঞ্চের পর এই ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। 

iQoo Z7x 5G: ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphone)- এর নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এবার লঞ্চ হবে আইকিউওও জেড৭এক্স ৫জি (iQoo Z7x 5G) মডেল। ইতিমধ্যেই চিনে এই ফোন লঞ্চ হয়েছে।

আরও পড়ুন- এপিলের শুরুতে ভারতে আসছে ওয়ানপ্লাস নর্ড সিরিজের নয়া মডেল, কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda
Santanu Sinha Biswas | শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ২: সেবাশ্রয় নিয়ে অভিষেককে নিশানা কুণালের, 'দলে আলোচনাই হত না', সমর্থন সৌগতর
CM Suvendu Adhikari: Awas Yojana-র দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget