এক্সপ্লোর

Apple iPhone 14: আইফোন ১৪ সিরিজের সঙ্গে আর কী কী লঞ্চ হতে পারে অ্যাপেলের ইভেন্টে

iPhone 14 Series: আইফোন ১৪ সিরিজে মোট চারটি ফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে।

Apple Event: সেপ্টেম্বরেই সম্ভবত অনুষ্ঠিত হতে চলেছে অ্যাপেলের ইভেন্ট (Apple Event)। সেখানে লঞ্চ হতে পারে আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series)। প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল, ১৩ সেপ্টেম্বর হয়তো আইফোন ১৪ সিরিজ লঞ্চ হতে পারে। তবে এবার শোনা যাচ্ছে, ৭ সেপ্টেম্বর সম্ভবত আনুষ্ঠিত হবে অ্যাপেলের ইভেন্ট। আর সেখানে লঞ্চ হতে পারে আইফোন ১৪ সিরিজ। এই সিরিজে মোট চারটি ফোন থাকার কথা রয়েছে। আগে শোনা গিয়েছিল অ্যাপেল কর্তৃপক্ষ হয়তো আইফোনের 'মিনি' মডেল লঞ্চ করবে না আইফোন ১৪ সিরিজে। তবে এখন শোনা যাচ্ছে, হয়তো 'মিনি' মডেলও লঞ্চ হতে পারে আইফোন ১৪ সিরিজে। এছাড়া এতদিন পর্যন্ত শোনা গিয়েছে, আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স- এই চারটি মডেল লঞ্চ হতে পারে আইফোন ১৪ সিরিজে। এছাড়াও অ্যাপেলের এই ইভেন্টে আর কী কী লঞ্চ হতে পারে দেখে নেওয়া যাক।

অ্যাপেল ওয়াচ সিরিজ ৮ এবং ওয়াচ প্রো

আইফোন ১৪ সিরিজের সঙ্গে অ্যাপেল ওয়াচ সিরিজ ৮ লঞ্চের সম্ভাবনা রয়েছে। একাধিক হেলথ ফিচার থাকতে পারে এই নতুন অ্যাপেল ওয়াচে। নতুন ডিজাইনে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে এই অ্যাপেল ওয়াচের। অ্যাপেল ওয়াচ ৭- এর মতোই সেনসর থাকার সম্ভাবনা রয়েছে অ্যাপেল ওয়াচ ৮ সিরিজে। এর পাশাপাশি একটি অ্যাপেল ওয়াচ প্রো লঞ্চ হওয়ার কথাও শোনা যাচ্ছে অ্যাপেলের লঞ্চ ইভেন্টে। বড় আকারের ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। বর্তমানে যা সাইজ রয়েছে তার থেকে ৭ শতাংশ বড় হতে পারে এই নতুন ওয়াচ প্রো- এর ডিসপ্লে সাইজ।

এয়ারপডস প্রো ২

অ্যাপেলের আসন্ন লঞ্চ ইভেন্টে নেক্সট জেনারেশন এয়ারপডস লঞ্চেরও সম্ভাবনা রয়েছে। অ্যাপেল এয়ারপডস ২ লঞ্চ হতে পারে অ্যাপেলের আসন্ন ইচেন্টে। ফার্স্ট জেনারেশন এয়ারপডসের সঙ্গে অনেক মিল থাকতে পারে এয়ারপডস প্রো ২- এর। তবে নতুন ডিভাইসে থাকবে আপগ্রেডেড এবং আপডেটেড চিপসেট। থাকবে উন্নত ও আধুনিক অডিও কোয়ালিটিও। তবে ২০১৯ সালে লঞ্চ হওয়া এয়ারপডসের ডিজাইন আর নতুন লঞ্চ হতে চলা এয়ারপডসের ডিজাইন একই থাকবে নাকি আলাদা হবে তা জানা যায়নি।  

10th generation iPad

অ্যাপেলের আরও একটি ডিভাইস, 10th generation iPad। আইপ্যাড এয়ার এবং আইপ্যাড প্রো- এর সঙ্গে এই নতুন আইপ্যাডের ডিজাইনে মিল থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অ্যাপেলের এ১৪ বায়োনিক চিপ থাকার সম্ভাবনাও রয়েছে এই আইপ্যাডে। তবে এই ট্যাব হয়তো অক্টোবর মাসে লঞ্চ হতে পারে। আলাদা একটি ইভেন্টে। 

আরও পড়ুন- ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫০০০ এমএএইচের ব্যাটারি নিয়ে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি এ০৪

সেরা শিরোনাম

Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন

ভিডিও

Kunal Ghosh | বিষয়টি বিবেচনাধীন, দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয় দেখেছেন:কুণাল
Hooghly News LIVE | হুগলির হরিপালে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা
Abhishek Banerjee | Sumit Roy | সুমিত রায়ের ভয়ে মুখ খুলতে পারেননি কেউ ! চার্জশিটে দাবি CID-র
Madrasa Education | তদন্তের পর আপাতত ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ
Jadavpur University | ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক বদলি’ বিলের বিরোধিতায় শনিবার একযোগে প্রতিবাদে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget