এক্সপ্লোর

Cloudflare outage: ওয়েবসাইটে ঢুকতে গেলেই বাধা ! ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে আক্রান্ত টেক দুনিয়া

Internet Websites Down: ব্যস্ত অফিস টাইমে বাধা হয়ে দাঁড়াল টেক বিভ্রাট। ক্লাউডফ্লেয়ারে বিভ্রাটের(Cloudflare outage) জেরে সমস্যা সৃষ্টি হল বিশ্বের বহু ওয়েবসাইটে

Internet Websites Down: ব্যস্ত অফিস টাইমে বাধা হয়ে দাঁড়াল টেক বিভ্রাট। ক্লাউডফ্লেয়ারে বিভ্রাটের(Cloudflare outage) জেরে সমস্যা সৃষ্টি হল বিশ্বের বহু ওয়েবসাইটে। শেষে ট্যুইট করে সমস্যার কথা নিজেই স্বীকার করে নিয়েছে এই কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। ততক্ষণে অবশ্য নাজেহাল অবস্থা হয়েছে গ্রাহকদের।

Cloudflare outage: ওয়েবসাইটে ক্লিক করলেই দেখাচ্ছিল এই বার্তা
সকাল থেকেই শুরু হয়েছিল এই বিভ্রাট। 'বসে গিয়েছিল' বহু ওয়েবসাইট। ক্যানভা, স্ট্রিমইয়ার্ডের মতো বহু ওয়েবসাইটে ঢুকতে পারছিলেন না ব্যবহারকারীরা। সেখানে সাইটে ঢুকতে গেলেই “500 Internal Server Error” দেখানো হচ্ছিল গ্রাহকদের। বার বার চেষ্টা করেও গতি হয়নি ব্যস্ত অফিস টাইমে। শেষে ক্লাউডফ্লেয়ারের ট্যুইট দেখে আসল বিষয়টি জানতে পারেন ব্যবহারকারীরা।

Internet Websites Down: কোন সাইটগুলি প্রভাবিত হয়েছিল ?

আউটেজ রিপোর্টিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানিয়েছে এই সমস্যার মুখে পড়েছে ডিসকর্ড, জিরোধা, শপিফাই, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, টুইটার, ক্যানভা এমনকী জনপ্রিয় ব্যাটল রয়্যাল শুটিং টাইটেল ভ্যালোরেন্ট। এই বিভ্রাটের সম্মুখীন হয়েছিল ওপেন ওয়ার্ল্ড গেম জেনশিন ইমপ্যাক্ট সহ একাধিক ওয়েবসাইট। পরে অবশ্য দুপুরের আগেই এই টেক সমস্যা ঠিক করে দেয় কোম্পানি।

Cloudflare outage: কী বলেছিল কোম্পানি ?
ট্যুইটারে এই নিয়ে একের পর বার্তা সামনে আসতেই মুখ খোলে কোম্পানি। ক্লাউডফ্লেয়ার জানিয়ে দেয়, বিষয়টি তাদের নজরে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দ্রুত চেষ্টা চালাচ্ছে কোম্পানি। আসলে সিডিএন ভিত্তিক এই কোম্পানির ওপর নির্ভর করে বিশ্বের তাবড় কোম্পানিগুলি।

Content Delivery Network: কী এই সিডিএন ?
সিডিএন আসলে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যাকে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কও বলা হয়। এটি ভৌগোলিকভাবে সার্ভার বিতরণের একটি ইন্টারকানেকটেড গ্রুপ। এর মাধ্যমে ব্যবহারকারী দ্রুত কাছের ক্যাসে ইন্টারনেট কনটেন্ট ডেলিভারি করতে সমর্থ হয়।

আরও পড়ুন : Bank Fraud: অনলাইনে ব্যাঙ্ক জালিয়াতির শিকার হয়েছেন ? প্রথমে কী করতে হবে জানেন ?

সেরা শিরোনাম

Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget