এক্সপ্লোর

Twitter Logo: উধাও ব্লু বার্ড, তার বদলে এ কে? বদল ট্যুইটারে

Twitter: এই প্রসঙ্গে একটি মজার ট্যুইট করেছেন ট্যুইটারের বর্তমান সিইও এলন মাস্ক।

Twitter: ট্যুইটারে হাজির নতুন লোগো। নীল রঙের পাখি অর্থাৎ ব্লু বার্ড (Blue Bird) লোগোর পরিবর্তে এখন ট্যুইটারে দেখা যাচ্ছে Dogecoin লোগো। এমন অদ্ভুত পরিবর্তন আসায় বিভ্রান্তিতে পড়েছেন নেটিজেনরা। কেন এই নতুন লোগো দেখা যাচ্ছে তা এখনও স্পষ্ট নয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইউজাররা জানিয়েছেন ট্যুইটারের এই পরিবর্তনের কথা। বিগত ১৭ বছর ধরে ট্যুইটারের লোগো ছিল ওই নীল রঙের পাখি যাকে বলা হত ব্লু বার্ড। এবার সেই লোগো পরিবর্তন হয়ে সেখানে দেখা যাচ্ছে একটি শিবা ইনু কুকুরের লোগো। এই কুকুর জাপানের একটি কুকুরের প্রজাতি। 

এই প্রসঙ্গে একটি মজার ট্যুইট করেছেন ট্যুইটারের বর্তমান সিইও এলন মাস্ক

 

কিছুদিন আগে একটি কুকুরের ছবি দিয়ে ট্যুইটে বেশ শোরগোল ফেলে দিয়েছিলেন এলন মাস্ক। ট্যুইটারের নথিপত্তির সামনে, ভারিক্কি চেয়ারে বসে থাকা অবস্থায় নিজের পোষ্য ফ্লোকির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মাস্ক। ছবিতে দেখা গিয়েছিল, ট্যুইটারের লোগো বসানো নথি টেবিলে ছড়ানো রয়েছে। মুখে কেমন যেন চওড়া হাসিও লেগে রয়েছে। গায়ে চাপানো ফুলহাতা টিশার্ট। বুকের উপর লেখা রয়েছে CEO। ওই ছবি পোস্ট করে ট্যুইটারে মাস্ক লেখেন, 'নতুন সিইও অসম্ভব রকমের ভাল'। অন্য আর একটি ট্যুইটে লেখেন, 'আগের যে সিইও ছিলেন, তাঁর চেয়ে ঢের বেশিই'। সংখ্যার হিসেব-নিকেশের ব্যাপারেও তাঁর পোষ্যর তুলনা নেই বলে দাবি মাস্কের। নেহাত মজার ছলে এই পোস্ট করেছেন মাস্ক, নাকি গুরুগম্ভীর বিষয়, তা যদিও জানা যায়নি। তবে এই পোস্ট ট্যুইটারের প্রাক্তন CEO পরাগ আগরওয়ালকে উদ্দেশ্য করেও, করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন কেউ কেউ। 

গত বছর অক্টোবর মাসের শেষদিকে এলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক পরিবর্তন হয়েছে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং মাধ্যমে। তবে এবার এই লোগোর পরিবর্তন দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। আপাতত তারা এই লোগো পরিবর্তনের কারণ খোঁজার চেষ্টা করছেন। ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পরই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছিলেন এলন মাস্ক। সেই ছাঁটাই এখনও অব্যাহত রয়েছে। খরচ নিয়ন্ত্রণের জন্য আরও একাধিক পরিবর্তন করা হয়েছিল ট্যুইটার সংস্থায়। এর মধ্যেই শোনা গিয়েছিল সিইও পদ থেকে নাকি সরে দাঁড়াবেন এলন মাস্ক। নতুন সিইও হওয়ার জন্য অনেকে আবেদনও জানিয়েছেন।

আরও পড়ুন- গুগল পিক্সেল ৭এ ফোন কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার-স্পেসিফিকেশন থাকতে পারে?

সেরা শিরোনাম

Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget