এক্সপ্লোর

Twitter: ট্যুইট করার ক্যারেক্টার সংখ্যা বাড়াতে পারেন ইলন মাস্ক, কী ইঙ্গিত দিলেন ট্যুইটারের নতুন মালিক

Elon Musk: প্রথমদিকে ট্যুইট করার ক্ষেত্রে ১৪০টি ক্যারেক্টার ব্যবহার করা হত। ২০১৮ সালে এই ক্যারেক্টার সংখ্যা বাড়িয়ে ২৮০ করা হয়েছিল।

Tweet Character: ট্যুইটারের ক্ষেত্রে ট্যুইট (Tweet) করার ক্যারেক্টার (Tweet Character) সংখ্যা বাড়তে চলেছে, একথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। এবার এক ট্যুইটারিয়ান প্রস্তাব দিয়েছেন ট্যুইট করার ক্যারেক্টার সংখ্যা বাড়িয়ে ১০০০ করা হোক। সেই প্রস্তাব শুনে ইলন মাস্কও ট্যুইটে লিখেছেন এটা তাঁদের To Do List- এ রয়েছে। বর্তমানে ২৮০ ক্যারেক্টার ব্যবহার করে ট্যুইট করতে পারেন ইউজাররা। প্রথমে শোনা গিয়েছিল যে তা বাড়িয়ে ৪২০ করা হবে। তবে এবার অনেকে মনে করছেন হয়তো ট্যুইট করার ক্যারেক্টার সংখ্যা বাড়িয়ে ১০০০- ও করা হতে পারে। ট্যুইট করার ক্যারেক্টার সংখ্যা বাড়ানোর পাশাপাশি শোনা গিয়েছে যে এনক্রিপ্টেড ডিরেক্ট মেসেজ বা ডিএম, পেমেন্ট সার্ভিস- এইসব ফিচার নিয়েও কাজ শুরু করেছে ট্যুইটার কর্তৃপক্ষ। তবে এইসব ফিচার কবে চালু হবে তা জানা যায়নি। এমনকি ট্যুইট করার ক্যারেক্টার সংখ্যা বাড়বে কিনা সে ব্যাপারেও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, প্রথমদিকে ট্যুইট করার ক্ষেত্রে ১৪০টি ক্যারেক্টার ব্যবহার করা হত। ২০১৮ সালে এই ক্যারেক্টার সংখ্যা বাড়িয়ে ২৮০ করা হয়েছিল। অনেকেই মনে করছেন যে নতুন ফিচার চালু করার আগে হয়তো ট্যুইটারে একটি পোল করতে পারেন ইলন মাস্ক। অর্থাৎ ইউজারদের কাছেই জানতে চাওয়া হবে যে ক্যারেক্টার বাড়ানো উচিত কিনা, আর বাড়ালেও কত সংখ্যা করা উচিত। তারপর ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। ট্যুইটারে এভাবে ভোটের মাধ্যমেই 'এডিট' অপশনও চালু হয়েছিল। 

Twitter Blue: ফের পিছিয়ে যেতে পারে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের লঞ্চ। প্রসঙ্গত উল্লেখ্য, অ্যাপেলের অ্যাপ স্টোরে ট্যুইটার অ্যাপ রাখতে হলে ৩০ শতাংশ অ্যাপ স্টোর ফি দেওয়ার কথা বলা হয়েছে। আর তার জন্যই ট্যুইটারের নতুন মালিক ইলন মাস্ক প্রিমিয়াম ব্লু সাবস্ক্রিপশন লঞ্চ পিছিয়ে দিতে পারেন। এর আগে ২৯ নভেম্বর ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে যায়। এরপর ২ ডিসেম্বর লঞ্চ হওয়ার কথা ছিল ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন। কিন্তু শোনা যাচ্ছে এবারও পিছিয়ে যেতে পারে ট্যুইটারের এই ফিচারের লঞ্চ। উল্লেখ্য, যদি এবারও এই ফিচারের লঞ্চ পিছিয়ে যায়, তাহলে এই নিয়ে দ্বিতীয়বার ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের লঞ্চ পিছিয়ে যাবে। 

গত কয়েকদিনে ইলন মাস্ক অ্যাপেল অ্যাপ স্টোরের পলিসি অর্থাৎ নিয়ম নীতি নিয়ে প্রশ্ন তুলেছে। চলছে জোরদার সমালোচনাও। ট্যুইটারে অ্যাপেল কেন বিজ্ঞাপন দিচ্ছে না তা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে ইলন মাস্কের একাধিক অভিযোগের ভিত্তিতে এখনও অ্যাপেলের তরফে কিছু বিবৃতি দেওয়া হয়নি। অন্যদিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে ইলন মাস্ক জানিয়েছেন, যদি অ্যাপেল স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে ট্যুইটার অ্যাপ সরিয়ে দেওয়া হয় তাহলে তিনি নিজেই বিকল্প স্মার্ট ফোন তৈরি করবেন। যদিও ইলন মাস্ক জানাননি তিনি কী ফোন তৈরি করবেন। 

আরও পড়ুন- ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে, কী কী ফিচার থাকতে পারে, দেখে নিন

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget