এক্সপ্লোর

OnePlus Nord CE 3: ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে, কী কী ফিচার থাকতে পারে, দেখে নিন

OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড সিই ৩ এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে।

OnePlus Nord CE 3: ওয়ানপ্লাস (OnePlus) সংস্থা তাদের নর্ড সিরিজের নতুন ফোন ওয়ানপ্লাস নর্ড সিই ৩ (OnePlus Nord CE 3) লঞ্চের পরিকল্পনা করছে। এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি সংস্থা। ওয়ানপ্লাস নর্ড সিই ২ লঞ্চ হয়েছে চলতি বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি মাসে। তার সাকসেসর হিসেবেই লঞ্চ হতে চলেছে নতুন ফোন ওয়ানপ্লাস নর্ড সিই ৩। এই নতুন ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে তিনটি ক্যামেরা সেনসর। তবে আগের তুলনায় পরিবর্তন আসতে পারে ফোনের ডিজাইনে। এই ফোনের ডিসপ্লের উপর হোল পাঞ্চ কাট আউট থাকতে পারে যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের পিছনের অংশে থাকতে পারে দুটো বড় ক্যামেরা কাট আউট। সেখানে বড় কাট আউটে প্রাইমারি ক্যামেরা সেনসর এবং তুলনায় ছোট কাট আউটে বাকি ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। ব্ল্যাক ফিনিশে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোন। শোনা যাচ্ছে ওয়ানপ্লাস এক্স এবং সম্প্রতি লঞ্চ হওয়া আইফোন মডেলের মতো ডিজাইন থাকতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনে। একাধিক রঙে ওয়ানপ্লাসের নতুন ফোন লঞ্চ হতে পারে। এখানে থাকতে পারে ৬.৭ ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট থাকারও সম্ভাবনা রয়েছে এই ফোনে। এর সঙ্গে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে। এছাড়াও এই ফোনের ট্রিপল এয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের আরও দুটো সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ও অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট থাকতে পারে ওয়ানপ্লাসের আসন্ন ফোনে। 

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget