এক্সপ্লোর

Elon Musk: ট্যুইটারে মোদিকে ফলো করলেন সংস্থা প্রধান ইলন মাস্ক, তুঙ্গে জল্পনা

Elon Musk Following Modi: টেসলা কর্ণধার তিনি কাদের ফলো করেন, সেই ১৯৫ জনের একটি তালিকার স্ক্রিনশট দিয়েছেন। সেখানে দেখা যায় সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়া দিল্লি: কখনও ট্যুইটারের (Twitter) লোগো (Logo) বদলে দেন, কখনও আবার ট্যুইটারই ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। মোট কথা খামখেয়ালিপনার জুড়ি মেলা ভার। কখন কী করে বসবেন তা কেউ জানেন না। সেই ট্যুইটার তথা টেসলা (Tesla) কর্ণধার ইলন মাস্ক (Elon Musk) এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ট্যুইটারে অনুসরণ করা শুরু করলেন। 

টেসলা কর্ণধার তিনি কাদের ফলো করেন, সেই ১৯৫ জনের একটি তালিকার স্ক্রিনশট দিয়েছেন। সেখানে দেখা যায় সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার পরেই জল্পনা শুরু হয়েছে, তবে কী ভারতে ব্যবসা শুরু করতে চলেছে টেসলা? যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন স্বয়ং মাস্ক।  

ট্যুইটারের সর্বাধিক ফলোয়ার্স যাঁর রয়েছে তিনি ইলন মাস্ক। মার্চের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে পিছনে ফেলে তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন। 

দীর্ঘদিন ধরেই ভারতে টেসলার ব্যবসা শুরু নিয়ে চর্চা চলছে। যদিও ভারতে ব্যবসা শুরুর ক্ষেত্রে টেসলাকে বেশ কয়েকটি শর্ত দিয়েছে মোদি সরকার। তার মধ্যে অন্যতম হলো, ভারতেই কারখানা খুলে গাড়ি তৈরি করতে হবে। কিন্তু ওই শর্ত মানতে রাজি হননি মাস্ক। বরং তিনি নিজের শর্তেই ব্যবসা করবেন বলে ভারত সরকারকে পাল্টা জানিয়ে দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ধনী।

নেট নাগরিকদের অনেকে আগ্রহের সঙ্গে মাস্কের কাছে জানতে চেয়েছেন, তবে কী ভারতে ব্যবসা শুরু করছে টেসলা? কেউ-কেউ আবার অতীত ভুলে ভারতে ব্যবসা করার জন্য টেসলা কর্ণধারের কাছে হাত জোড় করে অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন, চামড়ার নিচে কিলবিল করছে পোকা! রোগীকে দেখে ভয়ে সিঁটিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ

কিন্তু সোমবার আচমকাই টুইটারে তিনি কাদের অনুসরণ করেন তার একটি স্ক্রিনশট তুলে দিয়েছেন টেসলা কর্ণধার। জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারে বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৯৫ জনকে অনুসরণ করেন মাস্ক। সেই তালিকায় জ্বলজ্বল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। আর তার পরেই শুরু হয়েছে জল্পনা।                                                                           

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget