এক্সপ্লোর

Meta Pay Disparity: পুরুষদের তুলনায় মহিলাদের কম বেতন দেয় মেটা! প্রকাশ্যে চমকে দেওয়ার মতো পরিসংখ্যান

Meta: এই বিশেষ পরিস্থিতি দেখা গিয়েছে আয়ারল্যান্ড এবং ব্রিটেনে। এই দুই স্থানেই মহিলা কর্মীদের পুরুষ কর্মীদের তুলনায় কম বেতন দেওয়া হয়।

Meta Pay Disparity: আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস পার হয়েছে ২৪ ঘণ্টাও কাটেনি। এর মধ্যেই মেটা সংস্থা প্রসঙ্গে প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য। শোনা যাচ্ছে, পুরুষ কর্মীদের তুলনায় মহিলা কর্মীদের কম বেতন দেয় মেটা কর্তৃপক্ষ। এমনিতেই গতবছর থেকেই ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের ঘটনায় সংবাদ শিরোনামে রয়েছে মেটা সংস্থা। এবার মহিলা এবং পুরুষ কর্মীদের বেতনের অসাম্যের তথ্য প্রকাশ্যে আসায় শুরু হয়েছে ব্যাপক জল্পনা। ২০২৩ সালেও কীভাবে লিঙ্গের ভিত্তিতে বেতন ধার্য হয়, মহিলা এবং পুরুষ কর্মীদের বেতনের মধ্যে ফারাক করা হয়, তাও আবার মেটা'র মতো কোম্পানিতে--- তাই নিয়েই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তবে এই বিশেষ পরিস্থিতি দেখা গিয়েছে আয়ারল্যান্ড এবং ব্রিটেনে। এই দুই স্থানেই মহিলা কর্মীদের পুরুষ কর্মীদের তুলনায় কম বেতন দেওয়া হয়। সারাদিনের কাজ হোক বা ঘণ্টার নিরিখে কাজ, সর্বত্রই এই অসাম্য দেখা যায়। মেটা'র ব্রিটেনের অফিসে চাকরি করেন প্রায় তিন হাজার মহিলা কর্মী। অন্যদিকে মেটা'র আয়ারল্যান্ডের অফিসে কাজ করেন প্রায় ৫০০০ মহিলা কর্মী। অর্থাৎ মেটার' গ্লোবাল ওয়ার্কফোর্সের প্রায় ১০ শতাংশ। অথচ তাঁদের সঙ্গেই এই অসমতা দেখানো হয়। 

মেটা আয়ারল্যান্ডের ২০২২ সালের ডিসেম্বর মাসের রিপোর্ট

এই প্রতিবেদন অনুসারে মেটা'র আয়ারল্যান্ডের অফিসে পুরুষ কর্মীদের তুলনায় মহিলা কর্মীরা ১৫.৭ শতাংশ কম বেতন পান। বোনাসের ক্ষেত্রে পরিসংখ্যান আরও ভয়ানক। পুরুষ কর্মীদের তুলনায় ৪৪.৩ শতাংশ কম বোনাস পান মহিলা কর্মীরা। 

এবার দেখে নেওয়া যাক মেটা ব্রিটেনের পরিসংখ্যান

এখানে পুরুষ কর্মীদের তুলনায় মহিলারা ২.১ শতাংশ কম বেতন পান। আর বোনাসের ক্ষেত্রে পুরুষ কর্মীদের তুলনায় ৩৪.৮ শতাংশ কম বেতন পান মহিলা কর্মীরা। 

মেটা'য় কর্মী ছাঁটাই

ফের বড় অঙ্কের কর্মী ছাঁটাই করতে পারে মেটা (Facebook Layoffs)। শীঘ্রই নতুন পর্বের ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ফেসবুক, ইনস্টাগ্রামের অভিভাবক সংস্থা। সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, চলতি সপ্তাহেই হাজার হাজার কর্মচারীকে ছাঁটাই করতে পারে মেটা( Meta Job Cut)। নভেম্বর মাসেই ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করে এই কোম্পানি। মেটা ঘনিষ্ঠদের খবর,কোম্পানির লক্ষ্যপূরণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে মেটা। এর আগের পর্বে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেছে মেটা। যা কোম্পানির প্রথম বড় ছাঁটাই। বর্তমানে মেটা কোম্পানিকে আরও আর্থিকভাবে শক্তিশালী করতে চাইছে। সেই কারণে অপ্রয়োজনীয় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে এই সংস্থা। ফেব্রুয়ারিতে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, মেটার নতুন পদক্ষেপের ফলে হাজারও হাজারও কর্মী প্রভাবিত হবেন। 

আরও পড়ুন- তিনমাস আগে থেকে বুক করা যাবে ক্যাব, গ্রাহকদের সুবিধায় উবেরের নতুন পরিষেবা

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget