এক্সপ্লোর

Uber: তিনমাস আগে থেকে বুক করা যাবে ক্যাব, গ্রাহকদের সুবিধায় উবেরের নতুন পরিষেবা

Cab: বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার পথে জড়িয়ে গিয়েছে উবের অ্যাপ ক্যাব।

Uber Cab: ধরুন আপনি ব্যস্ত সময়ে বিমানবন্দরে নেমেছেন। কিংবা দিনের সাংঘাতিক ব্যস্ত সময়ে আপনার ট্রেন পৌঁছেছে গন্তব্য স্টেশনে। সঙ্গে রঙে মালপত্র। এই অবস্থায় ক্যাব বুকিং করে ফের নিজের গন্তব্যে পৌঁছনো একটা ছোটখাটো যুদ্ধের সমান। কারণ যেকোনও শহরেই ব্যস্ত সময়ে ক্যাব বুকিং করে তা নাগালের মধ্যে পাওয়া দিনদিন অসম্ভব হয়ে উঠেছে। হয় চালক আপনার বুকিং নেবেন না। নয়তো তাঁর আসতে অগাধ সময় লাগবে, যা শুনে আপনিই বুকিং ক্যানসেল করবেন। অথবা চালক বুকিং নেওয়ার পরেও যাত্রীর কাছে পৌঁছবেন না। আমরা প্রায় সকলেই এই ঘটনার সঙ্গে ওয়াকিবহাল। 

এই সমস্ত সমস্যা এড়ানোর জন্য যাত্রীদের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে উবের কর্তৃপক্ষ। সাধারণত উবেরের চাহিদা বেশি হলে একধাক্কায় খরচের পরিমাণও বেড়ে যায়। অনেকক্ষেত্রেই দেখা গিয়েছে ঠেকায় পড়ে এবং সাধারণ উবের ক্যাব না থাকায় গ্রাহকরা প্রিমিয়াম বা এক্সএল বুক করতে একপ্রকার বাধ্য হন। এই সমস্ত ধরনের সমস্যা এড়ানোর জন্য এবার থেকে ৯০ দিন আগেই উবেরের মাধ্যমে ক্যাব বুক করতে পারবেন। একটি ব্লগপোস্টে উবের কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বত্র গ্রাহকদের স্বাভাবিক সাবলীল পরিষেবা দেওয়াই তাদের সংস্থার লক্ষ্য। আর সেই জন্যই এবার ৯০ দিন আগে থেকে ক্যাব বুকিংয়ের সুযোগ দেওয়া হবে। অতএব বিমানবন্দরে খুবই ব্যস্ত সময়ে নামলেও আর অসুবিধা নেই। প্রায় তিনমাস আগে থেকেই ক্যাব বুক করে রাখা যাবে। 

উবের অ্যাপের এই নতুন ফিচারের নাম উবের রিজার্ভ

এতদিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারের কথা ঘোষণা করেছে উবের কর্তৃপক্ষ। উবের রিজার্ভের মাধ্যমে গ্রাহক নিজের যাত্রার ৯০ দিন আগে থেকেই ক্যাব বুকিংয়ের সুবিধা পাবেন। নিজের গন্তব্যস্থান এবং লোকেশন দিয়ে গাড়ির চালক, ভাড়া সমস্ত তথ্যই আগাম জানার ব্যবস্থা থাকছে। তবে ভারতে এখনও এই পরিষেবা চালু হয়নি। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় চালু হয়েছে উবেরের এই পরিষেবা। 

Instagram Down: বৃহস্পতিবার সকালে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইউজাররা ইনস্টাগ্রামে (Instagram) সমস্যার সম্মুখীন হয়েছিলেন। মেটা (Meta) সংস্থা অধিকৃত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন অনেক ইউজার। নিউজ ফিড রিফ্রেশ করা যাচ্ছিল না। সেই সঙ্গে কোনও কিছু আপলোড করতেও সমস্যা হচ্ছিল। বেশ কয়েক ঘণ্টা এই অসুবিধা পাওয়ার পর অবশেষে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ এই সমস্যার সমাধান করেছে। ট্যুইট করে সেকথা ঘোষণাও করেছে তারা। ঠিক কী কারণে ইনস্টাগ্রামে এইসব সমস্যা দেখা দিয়েছিল তা স্পষ্ট ভাবে জানা যায়নি। 
 

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget