এক্সপ্লোর

iPhone Production India: চিনের জন্য় বড় ধাক্কা, ভারতেই এই সালের মধ্য়ে তৈরি হবে ৫০ শতাংশ আইফোন

Apple iphone Update: কোভিডে কাবু চিনে আর পণ্য় উৎপাদনের ঝুঁকি নিতে চাইছে না অ্য়াপল। যার সুফল ভোগ করতে চলেছে ভারত।

Apple Iphone Update: কোভিডে কাবু চিনে আর পণ্য় উৎপাদনের ঝুঁকি নিতে চাইছে না অ্য়াপল। যার সুফল ভোগ করতে চলেছে ভারত। রিপোর্ট বলছে, ২০২৭ সালের মধ্য়েই বিশ্বের ৫০শতাংশ আইফোন ভারতে উৎপাদন করবে অ্যাপল। 

iPhone Production India: কী বলা হয়েছে রিপোর্টে ?
সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান চিনা সরবরাহকারীদের ওপর নির্ভর করতে চাইছে না অ্যাপল। সম্ভবত ২০২৭ সালের মধ্যেই  আইফোন উত্পাদনের ৫০ শতাংশ ভারতে স্থানান্তর করতে পারে ভারত। টেক সাইটগুলির রিপোর্ট আরও বলছে, চিনে কোভিডের কারণে ভেঙে পড়েছে অর্থনীতি। সেই কারণে আইফোনের চাহিদাও কমেছে দেশে। সেই কারণেও চিন থেকে সরবরাহকারীদের আর ফোন তৈরির বরাত দিতে রাজি নয় অ্য়াপল।

Apple Iphone Update: অ্যাপল আইফোন আপডেট
তবে শুধু চিনের রিপোর্টই নয়। একই কথা বলছে, ব্লুমবার্গের একটি প্রতিবেদন। যেখানে বিজনেস সাইটটি বলেছে,বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে অ্যাপল চিনের বাইরে তার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে। অ্যাপলের সবচেয়ে বড় আইফোন সরবরাহকারীতাইওয়ানের ফক্সকন টেকনোলজি ও পেগাট্রন কর্পোরেশন চলতি বছরই তাদের বিস্তার পরিকল্পনায় দক্ষিণ-পূর্ব এশিয়াকে অন্তর্ভুক্ত করেছে ।

iPhone Production India: কী হয়েছে চিনে ?
সম্প্রতি চিনে কঠোর কোভিড -19 নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। যে কারণে অ্যাপলের বৃহত্তম সরবরাহকারী ঝেংঝুতে ফক্সকনের উত্পাদন ব্যাহত হয়। Foxconn-এর বৃহত্তম আইফোন উত্পাদন কারখানায় বিঘ্নিত হওয়ার কারণে অ্যাপলের ৬ মিলিয়ন আইফোন প্রো মডেলের  উৎপাদন অনেকটাই ধাক্কা খায়। গত বছর সবচেয়ে বেশি চাহিদাযুক্ত হ্যান্ডসেটের তালিকায় ছিল আইফোন 14 প্রো ও আইফোন 14 প্রো ম্যাক্স । 

Tech News: নতুন বছরে আপনি যদি একটি প্রিমিয়াম মোবাইল ফোন কেনার কথা ভাবেন,তাহলে দেখতে পারেন এই আইফোনের মডেলটি।  আপনি এখন  Apple এর iPhone 14 মডেলটি 33,000 টাকা ছাড়ে কিনতে পারবেন Apple গত বছরই iPhone 14 সিরিজ লঞ্চ করেছিল। iPhone 14 লঞ্চ হওয়ার পরে এখন সবথেকে কম দামে অফার প্রাইসে পাওয়া যাচ্ছে।

বাজারে iPhone 14-এর দাম 79,990 টাকা,যদিও ডিসকাউন্টের পরে এটি ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ 73,990 টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। এ ছাড়াও এই স্মার্টফোনে গ্রাহকদের আরও অনেক অফারের সুবিধা দেওয়া হচ্ছে।

iPhone 14 : এটি একটি বিশেষ অফার
আপনি 73,990 টাকায় Flipkart থেকে iPhone 14-এর 128GB ভেরিয়েন্ট কিনতে পারবেন। এছাড়াও, আপনি যদি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে লেনদেন করেন, সেই ক্ষেত্রে মোবাইল ফোনে আপনি 4,000 টাকার তাত্ক্ষণিক ছাড় পাবেন। এর মাধ্যমে মোবাইল ফোনের দাম 70,990 টাকায় নেমে আসবে। পাশাপাশি এই স্মার্টফোনে এক্সচেঞ্জ অফারের সুবিধাও দেওয়া হচ্ছে। যার মাধ্যমে আপনি 23,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে এর জন্য আপনার পুরনো স্মার্টফোনটি ভাল অবস্থায় থাকতে হবে। আপনি যদি সব অফারের সুবিধা নেন, তাহলে সর্বনিম্ন অর্থাৎ 46,990 টাকায় iPhone 14 কিনতে পারবেন।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget