এক্সপ্লোর

Android Rules: অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন ? গুগল এনেছে ৬টি নতুন ফিচার্স, কী কী সুবিধে জেনে নিন

Google Feature: উন্নত গ্রুপ চ্যাটের সুবিধে থেকে স্মার্টওয়াচের মাধ্যমে পাবলিক ট্রানসিট পেমেন্ট পর্যন্ত অনেক কিছু নতুন ফিচার্স পাবেন এবার অ্যান্ড্রয়েডে।

Tech News: অ্যান্ড্রয়েড এখন আগের থেকে অনেক বেশি স্মার্ট ও উন্নত হয়ে গিয়েছে। গুগল এবার অ্যান্ড্রয়েডের জন্য ৬টি নতুন ফিচার্স নিয়ে এসেছে যা কিনা নতুন ধরনের পার্সোনালাইজেশনের দিশা দেখাবে ব্যবহারকারীদের। উন্নত গ্রুপ চ্যাটের সুবিধে থেকে স্মার্টওয়াচের মাধ্যমে পাবলিক ট্রানসিট পেমেন্ট পর্যন্ত অনেক কিছু নতুন ফিচার্স পাবেন এবার অ্যান্ড্রয়েডে। ফোটো এডিট করাই হোক বা স্মার্ট হোম গ্যাজেট নিয়ন্ত্রণ করা, অ্যান্ড্রয়েড ফোন এখন প্রতিটি ধাপে আপনার কাজ সহজ করে দেবে।

গ্রুপ চ্যাট

গুগল মেসেজেস এই গ্রুপ চ্যাটকে আরও উন্নত করে তুলেছে। ব্যবহারকারীরা দ্রুত তাদের ইউনিক নেম ও আইকন দিয়ে চ্যাট করা শুরু করতে পারেন এর মাধ্যমে। এই চ্যাট কাস্টমাইজ করা যাবে সহজেই। যারা একাধিক আরসিএস চ্যাট কাগলিং করেন, তাদের জন্য এটি একটি আনন্দদায়ক বদল। কাদের কাদের আরসিএস সক্রিয় করা আছে তাও দেখতে পাবেন আপনি। একটি নির্দিষ্ট গ্রুপ থ্রেডে কতক্ষণের জন্য নোটিফিকেশন মিউট করতে চান তা সেট করা যাবে এবার থেকে।

এআই চালিত ফোটো এডিটিং

গুগল ফটোজেও অনেক আপডেট এসেছে। ইমেজ এডিটর রিডিজাইন করা হয়েছে। খুব সহজে এই নতুন ডিজাইনারের সাহায্যে আপনার ছবি এডিট করা যাবে। রিইমাজিন নামক টুলের সাহায্য আপনার ছবিকে আপনি কীভাবে বদলাতে চাইছেন তা উল্লেখ করে বদলে নেওয়া যেতে পারে সেইমত। এর ফলে বিগিনারদের জন্য ফটো এডিটিং অনেক সরল হবে।

স্মার্ট হোম

আপডেটেড গুগল হোম অ্যাপ এবার থেকে ডিভাইস-স্পেসিফিক কনট্রোল আনবে যা হোম গ্যাজেট নিয়ন্ত্রণ করতে আরও সুবিধে এনে দেবে। গুগল টিভির মাধ্যমে আপনার মনিটর ক্যামেরা দেখতে চাইছেন বা আপনার রান্নাঘরে স্পিকার কনট্রোল করতে চাইছেন, যখন যেটা দরকার আলাদা আলাদাভাবে করা যাবে। এর ফলে একইসঙ্গে সমস্ত ডিভাইস নিয়ন্ত্রণ করা সহজতর হবে।

সেফটি ফিচার্স

জগার, সোলো ট্রাভেলরদের জন্য গুগলের পার্সোনাল সেফটি অ্যাপ এখন আরও বেশি উপযোগী। অপরিচিত জায়গা ভ্রমণের সময়, বিপদে পড়লে এই অ্যাপের নতুন ফিচার্স সঙ্গে সঙ্গে পরিচিতদের এমার্জেন্সি কল করে দেবে।

অদ্ভুত সব নতুন ইমোজি

গুগলবোর্ডের ইমোজি কিচেনে আরও অনেক নতুন ইমোজি জায়গা করে নিয়েছে যেগুলি একটিমাত্র ছবিতেই অনেক অনুভূতি বুঝিয়ে দিতে পারে।

ট্যাপ ইন

নিত্যযাত্রীদের জন্য গুগলের একটি নতুন আপডেট এসেছে। এখন আপনি চাইলে সিটি ট্রানসিট কার্ড ব্যবহার করতে পারেন ওয়্যার ওএস স্মার্টওয়াচের মাধ্যমে গুগল ওয়ালেট না খুলেই। ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহারকারীদের টগল কি দ্রুত সক্রিয় করে দেওয়া হবে এর মাধ্যমে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget