এক্সপ্লোর

WhatsApp Ban: হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম নিষিদ্ধ হবে এখানে, নতুন মেসেজিং অ্যাপ আনার পরিকল্পনা

Vlad App: ভ্ল্যাডস অ্যাপটি কেবল হবে রাশিয়ান নাগরিকদের জন্য। আন্তর্জাতিক ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন না। আর তাই এখানে নিষিদ্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম।

Tech News: আপনি যদি হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম ব্যবহার করেন এবং আগামী দিনে আন্তর্জাতিক ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে এই খবরটি জেনে রাখা জরুরি। রাশিয়া এখন এই দুই বিদেশি মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করার পরিকল্পনা করছে এবং এর বদলে 'ভ্ল্যাডস অ্যাপ' নামে সম্পূর্ণ দেশীয় একটি সরকারি অ্যাপ চালু করতে চলেছে বলেই জানা গিয়েছে।

এই অ্যাপের নামকরণ করা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে। এর লক্ষ্য হল দেশের মধ্যে ডিজিটাল সার্বভৌমত্ব সহ একটি শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা তৈরি করা। রাশিয়ান সংসদ স্টেট ডুমা দ্বারা অনুমোদিত হয়েছে এই অ্যাপ, কেবলমাত্র প্রেসিডেন্ট পুতিনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ভ্ল্যাডস অ্যাপ আসলে কী

এই ভ্যাল্ড অ্যাপটি কেবলমাত্র মেসেজিং বা চ্যাটিং প্ল্যাটফর্ম হিসেবেই সীমাবদ্ধ থাকবে না। বরং এটি দেশের ডিজিটাল পরিষেবার সঙ্গে সম্পূর্ণরূপে সংযুক্ত থাকবে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ডিজিটালভাবে চুক্তি স্বাক্ষর করতে পারবেন। অনলাইনে টাকা লেনদেন করতে পারবেন এই অ্যাপে, শিক্ষামূলক পোর্টালগুলিতে অ্যাক্সেস পেতে পারবেন এবং অন্যান্য সরকারি পরিষেবাও গ্রহণ করতে পারবেন, সরকারের অনুমোদনে।

রাশিয়ার ডিজিটাল উন্নয়নমন্ত্রী মকসুদ শাদায়েভ জানিয়েছেন এই ধরনের একটি দেশীয় এবং নিরাপদ বিকল্প চালু করা আজ রাশিয়ার জন্য জাতীয় অগ্রাধিকারের বিষয়। তিনি বিশ্বাস করেন অন্যান্য দেশ এই ক্ষেত্রে রাশিয়াকে ছাপিয়ে গিয়েছে এবং এখন তাই এর ক্ষতিপূরণ দেওয়া দরকার।

কেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ করা হবে

রাশিয়ান এমপি তথা সাংসদ সের্গেই বোয়ারস্কি জানিয়েছেন যে বিদেশি অনিরাপদ অ্যাপের বিকল্প হিসেবে এই পদক্ষেপ করা হচ্ছে। এটি রাশিয়ার ডিজিটাল স্বয়ংসম্পূর্ণতার অভিযানের চূড়ান্ত পদক্ষেপ হতে পারে যা বিগত কয়েক বছরে সাইবার উত্তেজনা ও পশ্চিমি দেশগুলির নিষেধাজ্ঞার কারণে আরও গতি পেয়েছে। রাশিয়ার সরকার যদি এই অ্যাপগুলি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেয় তাহলে লক্ষ লক্ষ রাশিয়ান ব্যবহারকারী ভ্ল্যাডস অ্যাপ ব্যবহার করতে বাধ্য হবেন, রাশিয়ার ডিজিটাল পরিবেশ এভাবে চিনের মত আরও বদ্ধ ও নিয়ন্ত্রিত হতে পারে।

বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রাশিয়ার ইন্টারনেট

ভ্ল্যাডস অ্যাপটি কেবল হবে রাশিয়ান নাগরিকদের জন্য। আন্তর্জাতিক ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন না। এর ফলে রাশিয়ার ইন্টারনেটকে বিশ্বব্যাপী নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। সরকারের তরফে এই অ্যাপটিকে নিরাপদ ও সম্মতি-ভিত্তিক বলে দাবি করা হয়েছে। তবে অনেকে একে রাষ্ট্রীয় নজরদারি এবং সেন্সরশিপের উপায় বলেও মনে করছেন।  

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget