এক্সপ্লোর

Google Message: গুগল মেসেজের গ্রুপ চ্যাট এখন আরও সুরক্ষিত, যোগ হয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার

Google Message Group Chat: গুগল মেসেজে এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার আগেই যুক্ত হয়েছে। তবে তা ছিল ওয়ান টু ওয়ান মেসেজের ক্ষেত্রে। এবার এই ফিচার গুগল মেসেজের গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও যুক্ত হচ্ছে।

End to End Encription: টেক জায়ান্ট গুগল (Tech Giant Google) তাদের মেসেজ অ্যাপের ক্ষেত্রে গ্রুপ চ্যাটের (Group Chat) মধ্যে এন্ড-টু-এন্ড এনক্রিপশন (End to End Encription) ফিচারের রোল আউট শুরু করেছিল। আপাতত বিটা প্রোগ্রামের ক্ষেত্রেই চলছে এই পরীক্ষা নিরীক্ষা। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ওপেন বিটা ইউজারদের জন্য গ্রুপ চ্যাটে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের রোল আউট সম্পন্ন করেছে। মাসখানেক আগেই এই রোল আউট সম্পন্ন হয়েছে বলে শোনা গিয়েছে। গুগল মেসেজের এই ফিচারের সাহায্যে দু'জন ইউজারের মধ্যে one to one কথোপকথন আরও বেশি নিরাপদে থাকবে। কারণ সমস্ত মেসেজ থাকবে এনক্রিপটেড। ফলে তা একদম সুরক্ষিত থাকবে। কেবলমাত্র সেন্ডার এবং রেসিপিয়েন্ট অর্থাৎ যিনি মেসেজ পাঠাচ্ছেন এবং যাঁর কাছে মেসেজ যাচ্ছে, তাঁরাই এই মেসেজগুলো দেখতে পাবেন।

গুগল মেসেজে এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার আগেই যুক্ত হয়েছে। তবে তা ছিল ব্যক্তিগত মেসেজ অর্থাৎ ওয়ান টু ওয়ান মেসেজের ক্ষেত্রে। এবার এই ফিচার গুগল মেসেজের গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও যুক্ত হচ্ছে। ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষা সবসময়েই খেয়াল রাখে টেক জায়ান্ট গুগল। এবার তাদের মেসেজের গ্রুপ চ্যাটেও যুক্ত হয়েছে এই সুরক্ষিত পদ্ধতি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওপেন বিটা প্রোগ্রামে থাকা কিছু ইউজারের জন্য এই ফিচার চালু হয়ে যাবে। গুগল মেসেজের গ্রুপ চ্যাটে This chat is now end-to-end encrypted এই ব্যানার দেখা যাবে। এছাড়াও সেন্ড বাটনে থাকবে একটি লক আইকন। গুগল মেসেজের মাধ্যমে মেসেজ পাঠানো হলে তা তৃতীয় ব্যক্তি যেন পড়তে না পারেন সেই জন্যই এই এন্ড টু এন্ড এনক্রিপটেড ফিচার চালু করা হয়। এর পাশাপাশি গুগল মেসেজের ক্ষেত্রে ইমোজির অপশনও চালু করা হয়েছে কিছু বিটা টেস্টারদের ক্ষেত্রে। 

হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকে মেসেজ। গ্রুপ চ্যাট হোক বা ব্যক্তিগত চ্যাট, দু'ক্ষেত্রেই রয়েছে এই এন্ড টু এন্ড ক্রিপশন ফিচারের সাপোর্ট। ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্যই চালু হয়েছে এই ফিচার। এন্ড টু এন্ড এনক্রিপশনের অর্থ, আপনার মেসেজ বা চ্যাট তৃতীয় কেউ পড়তে পারবেন না। তবে শুধু এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচারের সাপোর্ট থাকলেই হবে না। ইউজারদেরও সতর্ক থাকতে হবে। নাহলে সাইবার দুনিয়ায় পদে পদে লুকিয়ে থাকা বিপদের সম্মুখীন হবেন আপনি। তাই সতর্ক থাকুন। ফোনে যেকোনও মাধ্যমে আসা লিঙ্ক ক্লিক না করাই ভাল। অচেনা নম্বরের ফোনে নিজের ব্যাঙ্ক ডিটেলস একেবারেই দেবেন না। ছোটখাটো এই বিষয়গুলো মাথায় রাখলেই বিপদ এড়িয়ে যেতে পারবেন আপনি। 

আরও পড়ুন- জুম কলেও এবার হাজির 'অবতার', স্থির ছবির বদলে থাকবে অ্যানিমেশনের ছবি

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget