এক্সপ্লোর

Zoom Avatars: জুম কলেও এবার হাজির 'অবতার', স্থির ছবির বদলে থাকবে অ্যানিমেশনের ছবি

Zoom Call: আপাতত বিটা টেস্টারদের ক্ষেত্রে চলছে পরীক্ষা নিরীক্ষা। আগামী দিনে জুম মিটিংয়ের অবতার ফিচারে যুক্ত হবে নতুন অনেক ফেসিয়াল স্টাইল এবং হেয়ার স্টাইল। 

Zoom Avatars: এবার জুমেও (Zoom Call) পাওয়া যাবে 'অবতার' ফিচার। ইউজাররা কাস্টোমাইজেবল ভার্চুয়াল ক্যারেক্টার বা অবতার (Zoom Avatar) সেট করতে পারবেন নিজেদের অ্যাকাউন্টে। জুম মিটিংয়ের মধ্যেও এই অবতার ব্যবহার করতে পারবেন ইউজাররা। জুমের এই অবতার দিয়ে জুম মিটিংয়ে না থেকেও আপনি নিজের উপস্থিতি বোঝাতে পারবেন। সর্বোপরি স্ট্যাটিক ফিচার বা স্থির চিত্রের পরিবর্তে এখানে ইউজারের মুভমেন্ট এবং ফেসিয়াল এক্সপ্রেশন অ্যানিমেশনে বোঝা যাবে। সাধারণত জুম মিটিং চলাকালীন কোনও ইউজার যদি উপস্থিত না থাকেন তাহলে তিনি হয়তো স্ক্রিন অর্থাৎ ভিডিও অফ করে উঠে যান। সেখানে ব্ল্যাঙ্ক স্ক্রিন বা প্রোফাইল পিকচার দেখা যায়। এইসবের পরিবর্তে যদি ইউজারের অবতার দেখা যায় তাহলে বিষয়টা মজার হবে নিঃসন্দেহে। আপাতত বিটা টেস্টারদের ক্ষেত্রে চলছে পরীক্ষা নিরীক্ষা। আগামী দিনে জুম মিটিংয়ের অবতার ফিচারে যুক্ত হবে নতুন অনেক ফেসিয়াল স্টাইল এবং হেয়ার স্টাইল। 

সাধারণত জুম- এর মাধ্যমে ইউজাররা অফিস মিটিংয়েই বেশিরভাগ সময় অংশগ্রহণ করে থাকেন। আর এই জাতীয় মিটিংয়ে আলোচনাও চলে গুরুগম্ভীর। তাই এর মাঝে ইউজাররা যদি নিজেদের অবতার যোগ করেন, তাহলে পুরো ব্যাপারটায় সামান্য হলেও মজা থাকবে। একজন ইউজার কোনও কারণে মিটিং চলাকালীন ভিডিও বন্ধ করতে বাধ্য হলে ব্ল্যাঙ্ক স্ক্রিন বা তার স্ট্যাটিক প্রোফাইল ছবির পরিবর্তে দেখা যাবে কাস্টমাইজেবল অবতার। এটা জুম মিটিংয়ে যুক্ত থাকা বাকিদের জন্যেও যথেষ্ট মজার ব্যাপার হবে বলেই মনে করছে কর্তৃপক্ষ। 

হোয়াটসঅ্যাপেও হাজির অবতার 

হোয়াটসঅ্যাপেও চালু হয়েছে এই অবতার ফিচার। ফেসবুক মেসেঞ্জারে আগে থেকেই ছিল এই ফিচার। বর্তমানে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ব্যবহার করা যায় এই অবতার ইউজার। হোয়াটসঅ্যাপে আবার অবতার আপনি প্রোফাইল পিকচার হিসেবেও ব্যবহার করতে পারবেন। ইউজার নিজের পছন্দ মতো স্টাইলের অবতার বেছে নিয়ে ব্যবহারের সুযোগ পাবেন। চ্যাটবক্সেও পাঠানো যাবে এইসব অবতার। এর পাশাপাশি শোনা গিয়েছে ইমোজি নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। শোনা গিয়েছে, নতুন ২১টি ইমোজি লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর পাশাপাশি ৮টি ইমোজি নতুন করে ডিজাইন করে আপডেটও করেছে তারা। হোয়াটসঅ্যাপের লেটেস্ট বিটা ভার্সান যা প্লে স্টোরে উপলব্ধ সেখানে এই ইমোজি আপডেট পাওয়া যাবে। 

এই অবতার আসলে কী

ইউজাররা নিজেদের পছন্দমতো অ্যানিমেশন স্টিকার বেছে নিতে পারবেন। এখানে স্ট্যাটিক ছবির পরিবর্তে অ্যানিমেশনে তৈরি মুভেবল ছবি বা অবতার লক্ষ্য করা যাবে। অ্যাপেলের মিমোজি (Memoji)-র সঙ্গে মিল রয়েছে এই অবতারের। একজন ইউজার যেভাবে নিজেদের লুক সেট করবে সেভাবেই তৈরি হবে এইসব অবতার। 

আরও পড়ুন- ২৪০ ওয়াটের চার্জিং ফিচার, ব্যাটারি ফুল হতে লাগবে মাত্র কয়েক মিনিট, আসছে নয়া ফোন

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget