এক্সপ্লোর

WhatsApp Hacking: হোয়াটসঅ্যাপে বিপদের ঝুঁকি, হ্যাকারদের আক্রমণ এড়াতে কীভাবে সুরক্ষিত রাখবেন অ্যাকাউন্ট?

WhatsApp Account: অনেকেই অফিসের কম্পিউটারে কাজের সূত্রে হোয়াটসঅ্যাপে লগ-ইন করেন। নিয়ম করে সেই লিঙ্কড অ্যাকাউন্ট লগ-আউট করা জরুরি।

WhatsApp Hacking: হোয়াটসঅ্যাপ বর্তমানে প্রায় সকলেরই অত্যন্ত কাজের সোশ্যাল মিডিয়া মাধ্যম। শুধু ব্যক্তিগত স্তরে নয়, আজকাল কাজের সূত্রেও ব্যবহার করা হয়, হোয়াটসঅ্যাপ। আর তাই দিনদিন বাড়ছে ঝুঁকি। খুব সহজেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। তাই সতর্ক থাকা ভীষণ ভাবে জরুরি। নিয়মিত ভাবে কিছু টিপস মেনে চলতে পারলে সহজে আর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে পারবে না। কীভাবে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকারদের নজর থেকে সুরক্ষিত রাখবেন, বিপদ এড়াবেন, জেনে নিন। 

টু স্টেপ ভেরিফিকেশনের সাহায্যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সুরক্ষা বাড়াতে হবে 

নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে সুরক্ষিত করে রাখুন। এর ফলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের উপর সুরক্ষার একটা অতিরিক্ত আস্তরণ পড়বে। তাই টু স্টেপ ভেরিফিকেশন অপশন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অন করে রাখুন। এর ফলে কেউ আপনার ফোন নম্বর পেলেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ-ইন করতে পারবে না। কারণ ভেরিফিকেশন কোড যাবে আপনারই ইমেলে। তবে আপনার রেজিস্ট্রেশন কোড কিংবা টু স্টেপ ভেরিফিকেশন পিন কারও সঙ্গে শেয়ার করা চলবে না। 

নিয়মিত হোয়াটসঅ্যাপ আপডেট করা প্রয়োজন 

হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সানেই থাকে যাবতীয় উন্নত ও আধুনিক সিকিউরিটি ফিচার। তাই নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যত আপডেটেড রাখবেন, তত বেশি সুরক্ষিত থাকবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। অ্যান্ড্রয়েড কিংবা আইওএস, যে ধরনের ফোনই ব্যবহার করুন না কেন, গুগল প্লে স্টোর কিংবা অ্যাপেল স্টোরে গিয়ে লেটেস্ট ভার্সানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপডেট করে রাখুন। 

অজানা, অচেনা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করা চলবে না 

হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে কোনও লিঙ্ক এলে সেখানে ক্লিক করবেন না। অফারের প্রলোভন হোক বা অন্য কোনও সুযোগ সুবিধার হাতছানি, কোনও ভাবেই প্রতারণার ফাঁদে পা দেবেন না। কারণ হোয়াটসঅ্যাপে অজানা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করলে আর্থিক ভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও অন্যান্য ভাবে প্রতারিত হতে পারেন আপনি। যাবতীয় ব্যক্তিগত তথ্য ভুল হাতে পড়ে যেতে পারে। তাই সাবধানে থাকা জরুরি। 

অনেকেই অফিসের কম্পিউটারে কাজের সূত্রে হোয়াটসঅ্যাপে লগ-ইন করেন। নিয়ম করে সেই লিঙ্কড অ্যাকাউন্ট লগ-আউট করা জরুরি। নাহলে অন্য কেউ চাইলে বিভিন্ন কৌশল করে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে উঁকি দিতে পারে। সমস্যায় ফেলতে পারে আপনাকে। বেশিরভাগ মানুষই ফোনেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তাই আপনার স্মার্টফোন সুরক্ষিত করা জরুরি। ভালভাবে পাসওয়ার্ড, প্যাটার্ন দিয়ে লক করে রাখুন ফোন। প্রয়োজনে আলাদা করে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও লক করে রাখতে হবে। 

সেরা শিরোনাম

Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ

ভিডিও

Kunal Ghosh:
WB Dengue Update: দুশ্চিন্তা বাড়িয়েছে ডেঙ্গি, আজ স্বাস্থ্য ভবনে উচ্চপর্যায়ের বৈঠক | ABP Ananda
BJP News: রবিবার Delhi-তে বিজেপির স্ট্র্যাটেজি-বৈঠক, উপস্থিত Amit Shah, নিতিন নবীনেরা| Gyanesh Kumar
INDI Alliance: ভোটচুরির অভিযোগে পয়লা নভেম্বর Delhi-র রামলীলা ময়দানে জনসভার ডাক দিয়েছে ইন্ডি জোট
CM Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Amit Shah: 'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
Earthquake Hits Afghanistan : কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
Rohit Sharma: নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
Mallikarjun Kharge: 'মোদির বাবাও যাবেন', প্রধানমন্ত্রীকে নিয়ে খাড়গের বিতর্কিত মন্তব্যে তোলপাড়, কেন এই ধরণের বার্তা ?
'মোদির বাবাও যাবেন', প্রধানমন্ত্রীকে নিয়ে খাড়গের বিতর্কিত মন্তব্যে তোলপাড়, কেন এই ধরণের বার্তা ?
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
Weather Update: আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
Gitanjali Express: ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
Embed widget