এক্সপ্লোর

Infinix 5G Phone: ভারতে লঞ্চের পর ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোন কোথা থেকে কেনা যাবে? দাম কত হতে পারে?

Infinix Hot 50 5G Phone: ইনফিনিক্স হট ৪০ সিরিজের সাকসেসর হিসেবে ইনফিনিক্স হট ৫০ সিরিজের এই ফোনগুলি লঞ্চ হতে চলেছে। বলা হচ্ছে, ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোন স্লিমেস্ট ৫জি ফোন হতে চলেছে ওই সেগমেন্টের। 

Infinix 5G Phone: ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোন (Infinix Hot 50 5G Phone)। আগামী ৫ সেপ্টেম্বর এই ফোন লঞ্চ হবে দেশে। জানা গিয়েছে, এটি একটি সস্তার ৫জি ফোন (Budget 5G Phone) হতে চলেছে। দাম থাকবে ১০ হাজার টাকার আশপাশে। সম্ভবত ১০ হাজার টাকার কমই হতে চলেছে ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোনের দাম। যদিও নির্দিষ্ট দাম এখনও জানা যায়নি। তবে এর পাশাপাশি আর একটি তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, দেশে লঞ্চের পর ইনফিনিক্সের এই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোনের সঙ্গে এই ফোনের ৪জি মডেল, ইনফিনিক্স হট ৫০ প্রো, ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস এবং ইনফিনিক্স হট ৫০আই ফোন লঞ্চেরও কথা রয়েছে ভারতে। ইনফিনিক্স হট ৪০ সিরিজের সাকসেসর হিসেবে ইনফিনিক্স হট ৫০ সিরিজের এই ফোনগুলি লঞ্চ হতে চলেছে। বলা হচ্ছে, ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোন স্লিমেস্ট ৫জি ফোন হতে চলেছে ওই সেগমেন্টের। 

আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের বেশ কিছু ফিচারও প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, এই ফোন ৭.৮ মিলিমিটার পুরু হবে। শোনা গিয়েছে, কালো এবং নীল রঙে ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। এছাড়া সবুজ রঙেও লঞ্চ হতে পারে এই ফোন। প্রকাশ্যে আসা ছবিতে দেখা গিয়েছে ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে সাজানো থাকবে রেয়ার ক্যামেরা মডিউল। লম্বালম্বি ভাবে সাজানো থাকবে এই ক্যামেরা ইউনিট। তার মধ্যে তিনটি চৌকো আকৃতিক ছোট ছোট বক্স থাকবে। এই বক্সের সাইডের অংশে থাকবে কার্ভড এজ। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোনে থাকবে বলেই অনুমান করা হচ্ছে। আর ডিসপ্লের উপরের দিকের বর্ডারের মাঝ-বরাবর থাকবে হোল পাঞ্চ কাট আউট। সেখানে সাজানো থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

বিশেষ 'ওয়েট টাচ' ফিচার থাকতে চলেছে এই ফোনের ডিসপ্লেতে। অর্থাৎ ভেজা হাতেও ব্যবহার করা যাবে এই মডেল। বিশেষ করে বৃষ্টির দিন রাস্তাঘাটে ফোন ব্যবহার করতে সুবিধা হবে। ফোনের স্ক্রিনে সামান্য বৃষ্টির জল পড়ে গেলে অসুবিধা হবে না। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। ইনফিনিক্সের আসন্ন ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট থাকতে চলেছে। এর সঙ্গে ৪ জিবি ও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকবে বলে শোনা গিয়েছে। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে বোটের নতুন ইয়ারবাডস, একবার পুরো চার্জ দিলে চলবে প্রায় ৫০ ঘণ্টা 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget