এক্সপ্লোর

Infinix Phones: ভারতে আসছে ইনফিনিক্সের নতুন ৫জি ফোন, থাকছে বিশেষ আলোর ফিচার, কবে লঞ্চ?

Infinix 5G Smartphones: ইনফিনিক্স সংস্থা তাদের আসন্ন ফোনের একটি ছবি শেয়ার করেছে। সেখানে দেখা গিয়েছে, ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনে একটি অক্টাগোনাল আকৃতির 'জেম কাট' ক্যামেরা মডিউল থাকতে চলেছে।

Infinix Phones: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোন (Infinix Note 50X 5G)। সম্প্রতি ইনফিনিক্স সংস্থা জানিয়েছে তাদের নতুন ফোন ভারতে লঞ্চ হবে ২৭ মার্চ। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে ইতিমধ্যেই এই ফোনের একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। অতএব এটা স্পষ্ট যে ভারতে লঞ্চের পর ইনফিনিক্স নোট ৫০এক্স অনলাইনে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। ইনফিনিক্সের আসন্ন ফোনে একটি অ্যাক্টিভ হ্যালো লাইট ফিচার থাকতে চলেছে। ফোনে নোটিফিকেশন এলে এই আলো জ্বলে উঠবে। এছাড়াও সেলফি তোলার সময় টাইমার হিসেবে, চার্জিং স্টেটাস দেখানোর ক্ষেত্রে এই হ্যালো লাইট ফিচার কাজ করবে। এর পাশাপাশি গেম খেলার সময় যখন গেম বুট আপ হবে ফোনে, তখন দারুণ একটা এফেক্ট তৈরি করবে ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনের হ্যালো লাইট ফিচার। 

ইনফিনিক্স সংস্থা তাদের আসন্ন ফোনের একটি ছবি শেয়ার করেছে। সেখানে দেখা গিয়েছে, ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনে একটি অক্টাগোনাল আকৃতির 'জেম কাট' ক্যামেরা মডিউল থাকতে চলেছে। এই ক্যামেরা মডিউলে আবার রুপোলি রঙের ছোঁয়া থাকবে। তিনটি সেনসর থাকতে চলেছে এই ক্যামেরা ইউনিটে। অর্থাৎ ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা মডিউল থাকবে বলেই অনুমান করা হচ্ছে। তিনটি ক্যামেরা সেনসর ছাড়াও এই মডিউলে থাকতে চলেছে এলইডি ফ্ল্যাশ এবং একটি অ্যাক্টিভ হ্যালো ইউনিট। ইনফিনিক্স নোট ৫০- এর মতোই ক্যামেরা ইউনিট থাকতে চলেছে ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনে। গত বছর অর্থাৎ ২০২৪ সালের অগস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোন। তারই সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোন। অনুমান করা হচ্ছে, ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোন ভারতে যে দাম লঞ্চ হয়েছিল, ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনের দামও সেখান থেকেই শুরু হতে পারে। 

কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমির একটি ৫জি ফোন 

রিয়েলমি ১৪ প্রো লাইট ৫জি ফোন সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৩,৯৯৯ টাকা। গ্লাস গোল্ড এবং গ্লাস পার্পল- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি ১৪ প্রো লাইট ৫জি ফোন। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়ার ই-স্টোর থেকে। 

সেরা শিরোনাম

boAt Soundbars : বোটের রয়েছে সেরা ৩টি ডুয়াল সাবউফার সাউন্ডবার, এখানে রইল বৈশিষ্ট্য়, দাম আরও অনেক কিছু
বোটের রয়েছে সেরা ৩টি ডুয়াল সাবউফার সাউন্ডবার, এখানে রইল বৈশিষ্ট্য়, দাম আরও অনেক কিছু
'80 Photo Trend: ট্রেন্ডে ৮০- র দশকের রেট্রো লুক, কীভাবে বানাবেন আপনার ছবি, কী কী প্রম্পট দেবেন ChatGPT- কে?
ট্রেন্ডে ৮০- র দশকের রেট্রো লুক, কীভাবে বানাবেন আপনার ছবি, কী কী প্রম্পট দেবেন ChatGPT- কে?
iPhone Duo Foldable: অবশেষে স্বপ্নপূরণ, লঞ্চ হল অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন, কত দাম? কেমন হল নতুন আইফোন ডুও?
অবশেষে স্বপ্নপূরণ, লঞ্চ হল অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন, কত দাম? কেমন হল নতুন আইফোন ডুও?
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব

ভিডিও

Chandranath Rath Death |
Tarapith Temple | তারাপীঠে শুরু হল মন্দিরের সংস্কার, দেবী দর্শন করবেন কীভাবে?
Chandranath Rath Death |
BJP Government in Bengal |
BJP Government in Bengal | নীল-সাদা 'জেহাদি রং', নিদান BJP নেতার! ভাইরাল হল ভিডিয়ো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
Gold Price: হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
Embed widget