এক্সপ্লোর

Infinix Zero Ultra: ১৮০ ওয়াটের থান্ডার চার্জ টেকনোলজি নিয়ে ভারতে লঞ্চ হবে ইনফিনিক্স জিরো আলট্রা, দাম কত হতে পারে?

Infinix Smartphone: ইনফিনিক্স জিরো আলট্রা ফোনে যে ১৮০ ওয়াটের থান্ডার চার্জ টেকনোলজি থাকবে বলে শোনা যাচ্ছে সেই আধুনিক চার্জিং প্রযুক্তি প্রথমবার ভারতে লঞ্চ হতে চলেছে।

কলকাতা: ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স জিরো আলট্রা (Infinix Zero Ultra) ফোন। খুব তাড়াতাড়িই ভারতে এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। নতুন ইনফিনিক্স জিরো সিরিজ যে ভারতে আসছে সে ব্যাপারে ইনফিনিক্স (Infinix) সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি। তবে এই ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে ইনফিনিক্স জিরো আলট্রা ফোন। আর এই ফোনের বিশেষত্ব হতে চলেছে ১৮০ ওয়াটের থান্ডার চার্জ টেকনোলজি (180W Thunder Charge Technology)। এই চার্জিং ফিচারের সাহায্যে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি ৫০ শতাংশ চার্জ হতে মাত্র ৪ মিনিট সময় লাগবে। শোনা যাচ্ছে, ৪জি ফিচার নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে। আর এর দাম হতে পারে ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে।

চার্জিং ফিচার- ইনফিনিক্স জিরো আলট্রা ফোনে যে ১৮০ ওয়াটের থান্ডার চার্জ টেকনোলজি থাকবে বলে শোনা যাচ্ছে সেই আধুনিক চার্জিং প্রযুক্তি প্রথমবার ভারতে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি ইনফিনিক্স সংস্থা জানিয়েছিল যে ভারতে তাঁরা নতুন চার্জিং প্রযুক্তি লঞ্চ করবে। নির্দিষ্ট ফ্ল্যাগশিপ ফোনে এই ফিচার থাকবে। মূলত চলতি বছরের দ্বিতীয় ভাগে লঞ্চ হওয়া ফোনে এই আধুনিক চার্জিং ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে, এই নতুন চার্জিং ফিচারে দু’ধরনের মোড থাকবে। ফিউরিয়াস মোড এবং স্ট্যান্ডার্ড মোড। এই ফিউরিয়াস মোডে মাত্র এক ক্লিকেই ১৮০ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন ইউজাররা। ব্যাটারির ওভারহিটিং সমস্যা কমতে পারে এই চার্জিং সাপোর্টে।

চলতি বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি মাসে ইনফিনিক্স জিরো ৫জি ফোন লঞ্চ হয়েছিল ভারতে। ওই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৯৯৯ টাকা। সেই ফোনে ছিল ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও ওই ফোনে ছিল ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে, মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০ প্রসেসর, ট্রিপল রেয়ার ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।

আরও পড়ুন- রিয়েলমি জিটি নিও ৩ (১৫০ ওয়াট) থর: লাভ অ্যান্ড থান্ডার লিমিটেড এডিশন লঞ্চ হল ভারতে, দেখুন দাম ও ফিচার

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget