এক্সপ্লোর

Realme: রিয়েলমি জিটি নিও ৩ (১৫০ ওয়াট) থর: লাভ অ্যান্ড থান্ডার লিমিটেড এডিশন লঞ্চ হল ভারতে, দেখুন দাম ও ফিচার

Realme Smartphone: ১৫০ ওয়াটের চার্জিং সাপোর্ট নিয়ে ভারতে লঞ্চ হল রিয়েলমি জিটি নিও ৩ (১৫০ ওয়াট) থর: লাভ অ্যান্ড থান্ডার লিমিটেড এডিশন।

কলকাতা: ১৫০ ওয়াটের চার্জিং সাপোর্ট নিয়ে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি (Realme) সংস্থার নজরকাড়া ফোন রিয়েলমি জিটি নিও ৩ থর: লাভ অ্যান্ড থান্ডার লিমিটেড এডিশন (Realme GT Neo 3 (150W) Thor: Love and Thunder Limited Edition)। মার্ভেল স্টুডিয়োর (Marvel Studio) সঙ্গে একজোট হয়ে এই ফোন ভারতে লঞ্চ করেছে চিনা সংস্থা রিয়েলমি। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা। Nitro Blue রঙে ভারতে লঞ্চ হয়েছে লিমিটেড এডিশনের এই ফোন। বিক্রি শুরু হবে ১৩ জুলাই থেকে। কেনা যাবে রিয়েলমির ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং মেনলাইন স্টোর থেকে। রিয়েলমি সংস্থার ওয়েবসাইটে এই ফোনের জন্য প্রি-বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রিপেড পেমেন্ট পদ্ধতিতে এই ফোন কিনলে ক্রেতারা ৩০০০ টাকা ছাড় পাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, রিয়েলমি জিটি নিও ৩ (১৫০ ওয়াট) ফোন গত এপ্রিলে লঞ্চ হয়েছিল। সেই ফোনের দাম এবং নতুন লিমিটেড এডিশনের দাম একই।

রিয়েলমি জিটি নিও ৩ (১৫০ ওয়াট) থর: লাভ অ্যান্ড থান্ডার লিমিটেড এডিশনের স্পেসিফিকেশন

  • একটি প্রিমিয়াম গ্রিফট বক্সে থাকছে ফোন। সেখানে ফোনের সঙ্গে থাকছে কাস্টোমাইজড Thor: Love and Thunder থিমের কার্ড, ওয়ালপেপার, স্টিকার, মেডেল এবং একটি SIM card tray পিন।
  • অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট রয়েছে এই ফোন। তার সঙ্গে রয়েছে ৬.৭ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
  • এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ প্রসেসর রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি র‍্যাম। ফোন ব্যবহার করলে যাতে গরম হয়ে না যায় সেই জন্য রয়েছে একটি স্টেনলেস স্টিলের ভেপার কুলিং টেকনোলজি। ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ রয়েছে এই ফোনে।
  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 সেনসর রয়েছে। অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ফিচার রয়েছে এই ক্যামেরা সেনসরে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার।
  • এই ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫০ ওয়াটের UltraDart চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের ওজন ১৮৮ গ্রাম। ৫জি সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর দেখা যাবে এই ফোনে।

আরও পড়ুন- ভারতে লঞ্চ হল টেকনো স্পার্ক ৮পি ফোন, দাম কত? দেখে নিন বিভিন্ন ফিচার

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget