এক্সপ্লোর

New Instagram Feature: ইনস্টাগ্রামে এক পোস্টে একসঙ্গে শেয়ার করা যাবে ২০টি ছবি-ভিডিও, আসছে নতুন ফিচার

Instagram: ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পর থেকে জনপ্রিয় হয়েছে ইনস্টাগ্রাম স্টোরি। একাধিক নতুন ফিচার চালু হয়েছে সেখানেও।

New Instagram Feature: ইনস্টাগ্রাম (Instagram) ক্রমশ জনপ্রিয় হচ্ছে ভারতে। ইউজারদের সুবিধার জন্য একাধিক ফিচার ইনস্টাগ্রামে (Instagram Features) লঞ্চ করছে অ্যাপ কর্তৃপক্ষ। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নতুন ফিচার লঞ্চ করতে চলেছে সংস্থা। একটি সিঙ্গল পোস্টে (Instagram Single Post) ২০টি পর্যন্ত ছবি শেয়ার করতে পারবেন ইউজাররা। আগে একটি পোস্টে একসঙ্গে ১০টি ছবি শেয়ার করতে পারতেন ইউজাররা। এখন তা বাড়িয়ে ২০ করা হচ্ছে। 

ইনস্টাগ্রামের carousel পোস্ট 

Carousel পোস্ট বলতে বোঝায় ইনস্টাগ্রামে একটা পোস্টে একসঙ্গে স্লাইড শো করে ছবি শেয়ার করার ফিচার। ইউজার রাইট সোয়াইপ করে স্লাইড শোয়ের মত পরপর ছবি দেখতে পাবেন। আগে ১০টা ছবি শেয়ার করা যেত। এবার থেকে ২০টা ছবি শেয়ার করা যাবে। ব্যাকগ্রাউন্ডে গান দিয়েও আপনি ছবি শেয়ার করতে পারবেন। এই ২০টি স্লাইডের মধ্যে শেয়ার করা যাবে ভিডিও-ও। ইনস্টাগ্রামে ২০১৭ সালে প্রথম লঞ্চ হয়েছিল এই carousel ফিচার। 

ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পর থেকে জনপ্রিয় হয়েছে ইনস্টাগ্রাম স্টোরি। একাধিক নতুন ফিচার চালু হয়েছে সেখানেও। আর এবার ইনস্টাগ্রামে ছবি এবং ভিডিও শেয়ার করার ক্ষেত্রেও ইউজারদের সুবিধার কথা ভাবছে ইনস্টাগ্রাম অ্যাপ কর্তৃপক্ষ। 

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার 

কমিউনিটি চ্যাটের জন্য হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করতে চলেছে। কমিউনিটি গ্রুপ ইভেন্টের ক্ষেত্রে এবার থেকে ইউজাররা একটি নির্দিষ্ট টাইম আগে থেকে সেট করে দিতে পারবেন ইউজাররা। WAbetainfo- র মাধ্যমে এই তথ্য জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড beta version 2.24.17.11- এ এই ফিচার চালু হয়েছে। 

বেশ কিছু ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ কাজ করা বন্ধ করতে চলেছে 

আইফোনে আইওএস ১২ কিংবা তার থেকে বেশি ভার্সানের মডেলে হোয়াটসঅ্যাপ অ্যাপ কাজ করবে। অন্যদিকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ভার্সান ৫.০ কিংবা তার থেকে বেশি ভার্সানের মডেলে হোয়াটসঅ্যাপ অ্যাপ কাজ করবে আগামী দিনে। তাই যেইসব ফোনে এই ভার্সান নেই সেখানে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ অ্যাপটি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget