এক্সপ্লোর

Instagram: নিজের প্রোফাইলে এই কাজ করলেই ১৬ লক্ষ টাকা পর্যন্ত আয় ! ক্রিয়েটরদের জন্য বড় সুযোগ দিচ্ছে ইনস্টাগ্রাম

Instagram Income: ইনস্টাগ্রাম আপনার জন্য বিশেষ রেফারেল লিঙ্ক দিয়ে দেবে, আপনি এই লিঙ্ক আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, ইনস্টা স্টোরি কিংবা অন্য কোনও সমাজমাধ্যম প্ল্যাটফর্মে দিতে পারেন।

Instagram Earning: ইনস্টাগ্রামে মোটা আয়ের সুযোগ ! এর আগে থেকেই বহু ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম থেকে টাকা আয় করেছেন। ফেসবুক এবং ইউটিউবের মত এই সমাজমাধ্যম থেকেও টাকা আয়ের সুযোগ রয়েছে। শুধুমাত্র ছবি বা ভিডিয়ো শেয়ার (Instagram Offer) করার জন্য এই মাধ্যম নয়, বরং এই প্ল্যাটফর্ম থেকে মোটা টাকা আয়ের সুযোগও রয়েছে। আপনিও যদি ইনস্টাগ্রামে সক্রিয় থাকেন, মানুষকে প্রভাবিত করতে পারেন, আপনার যদি ভাল নেটওয়ার্ক (Instagram Earning) থেকে থাকে, তাহলে আপনি ইনস্টাগ্রামের নতুন রেফারেল প্রোগ্রামের মাধ্যমে অনেক টাকা আয় করতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই নতুন অফার নিয়ে এসেছে ইনস্টাগ্রাম।

কী সুযোগ দিচ্ছে ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম একটি বিশেষ রেফারেল প্রোগ্রাম নিয়ে এসেছে। তবে সকলে এই প্রোগ্রামের অংশীদারিত্ব নিতে পারবেন না। বিশেষ বিশেষ কিছু নির্বাচিত ক্রিয়েটররা পাবেন সুযোগ। আর এই রেফারেল প্রোগ্রামের মাধ্যমে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজেদের বন্ধু-বান্ধব, আত্মীয়, কর্মক্ষেত্রের সহকর্মীদের যুক্ত করেও প্রচুর টাকা আয় করতে পারেন আপনি। যদি কোনও নতুন ব্যবহারকারী ইনস্টাগ্রামে জয়েন করেন, আপনার দেওয়া রেফারেল লিঙ্ক ব্যবহার করে কোনও অ্যাপ ডাউনলোড করেন বা কোনও পরিষেবা নেন, তাহলে আপনার লাভ হবে। এক লপ্তে আপনি এর মাধ্যমে ২০ হাজার ডলার অর্থাৎ ১৬ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।

কীভাবে কাজ করে এই রেফারেল প্রোগ্রাম

ইনস্টাগ্রাম আপনার জন্য বিশেষ রেফারেল লিঙ্ক দিয়ে দেবে, আপনি এই লিঙ্ক আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, ইনস্টা স্টোরি কিংবা অন্য কোনও সমাজমাধ্যম প্ল্যাটফর্মে দিতে পারেন। এই লিঙ্কের মাধ্যমে যখন কেউ ইনস্টাগ্রামে কানেক্ট করবে, কিছু অ্যাপ ডাউনলোড করবে বা কোনও পরিষেবা নেবে, তখন এর বিনিময়ে ইনস্টাগ্রাম আপনাকে টাকা দেবে।

কারা পাবেন এই স্কিমের সুবিধে

আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হন।

সমাজমাধ্যমে সক্রিয় কোনও পড়ুয়া।

কোনও গৃহবধূ যার সমাজমাধ্যমে ভাল সার্কল রয়েছে।

অথবা আপনি কোনও ক্ষুদ্র ব্যবসায়ী যার প্রোমোশনের দরকার রয়েছে।

কীভাবে ব্যবহার করবেন রেফারেল লিঙ্ক

আপনি যদি সেই সমস্ত ভাগ্যবান ব্যবহারকারীদের মধ্যে থাকেন তাহলে এই রেফারেল লিঙ্ক ব্যবহার করতে পারেন।

প্রথমেই এর জন্য আপনাকে ইনস্টাগ্রামে লগ ইন করতে হবে।

এরপরে যেতে হবে 'রেফারেলস' বা 'পার্টনারশিপস' সেকশনে।

এখান থেকেই আপনার স্বতন্ত্র রেফারেল লিঙ্ক তৈরি করে নিতে হবে।

এই লিঙ্ক আপনার বন্ধু, ফলোয়ারদের সঙ্গে শেয়ার করুন।

ড্যাশবোর্ডে গিয়ে যাচাই করুন কতজন ব্যক্তি আপনার লিঙ্ক দিয়ে জয়েন করেছেন এবং সেই জন্য আপনার কত টাকা আয় হয়েছে।

তবে এই অফার কেবলমাত্র মার্কিন মুলুকের বাসিন্দাদের জন্য চালু করা হয়েছে। সারা বিশ্বজুড়ে এখনও এই অফার চালু করেনি ইনস্টাগ্রাম।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget