এক্সপ্লোর

iPhone 14: ফ্লিপকার্টে অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে আইফোন ১৪, এখন কত দামে কেনা যাবে?

iPhone: ভারতে আইফোন ১৪-র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল ৭৯,৯৯৯ টাকায়। তবে এখন অনেকটাই কম দামে এই ফোন কেনা যাচ্ছে ফ্লিপকার্ট থেকে। 

iPhone 14: আইফোন ১৪-র (iPhone 14) দামে অবিশ্বাস্য ছাড়। আইফোন ১৪ ফ্লিপকার্ট (Flipkart) থেকে কেনা যাবে ৪০ হাজার টাকারও কম দামে। গতবছর অর্থাৎ ২০২২ সালে সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল আইফোন ১৪। এই আইফোনের মডেলে ফ্লিপকার্টের তরফে দুর্দান্ত এক্সচেঞ্জ অফার এবং একাধিক ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। ভারতে আইফোন ১৪-র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল ৭৯,৯৯৯ টাকায়। তবে এখন অনেকটাই কম দামে এই ফোন কেনা যাচ্ছে ফ্লিপকার্ট থেকে। 

ফ্লিপকার্টে আইফোন ১৪-র দামে ব্যাপক ছাড়

ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে আইফোন ১৪- র দাম এখন লেখা রয়েছে ৭১,৯৯৯ টাকা। যদি ক্রেতা এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ফোন কেনেন তাহলে ৪০০০ টাকা ছাড় পাবেন। এর ফলে ফোনের দাম কমে হবে ৬৭,৯৯৯ টাকা। যদি আপনার একটা পুরনো আইফোন থাকে তাহলে সেই ফোন এক্সচেঞ্জ করে অর্থাৎ ওই পুরনো ফোনের পরিবর্তে নতুন আইফোন কিনতে পারবেন। এক্ষেত্রে প্রায় ৩০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুবিধা রয়েছে। পুরনো আইফোন কী অবস্থায় রয়েছে, ব্যাটারি কেমন অবস্থায় আছে- এইসবের উপরে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ। 

আইফোন ১৪

  • এই ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির Super Retina XDR OLED প্যানেল। আইফোন ১৪- তে রয়েছে এ১৫ বায়োনিক চিপ। এর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি- এই তিনটি স্টোরেজ। আইওএস ১৬ ভার্সানের সাহায্যে আইফোন ১৪ ফোন পরিচালিত হবে। 
  • কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে ৫জি, ওয়াই-ফাই, ডুয়ালসিম, ব্লুটুথ, জিপিএস সাপোর্ট রয়েছে। ক্যামেরা ফিচার হিসেবে আইফোন ১৪- তে রয়েছে ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি সেনসর। এখানে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেলের আরও একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার। ভিডিও রেকর্ডিংয়ের জন্য রয়েছে ডলবি ভিশন সাপোর্ট। 

Redmi Note 12 5G: রেডমি নোট ১২ ৫জি (Redmi Note 12 5G) ফোন চলতি বছরের শুরুর দিকে ভারতে লঞ্চ হয়েছিল। সেই সময় দুটো ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হয়েছিল দেশে। তবে এবার লঞ্চ হয়েছে একটি নতুন ভ্যারিয়েন্টে। রেডমি নোট ১২ ৫জি ফোনের নতুন মডেলে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এই ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। আগামী ৬ এপ্রিল থেকে রেডমি নোট ১২ ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্টের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং অফিসিয়াল MI store ও বিভিন্ন রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে। ফ্রস্টেড গ্রিন, ম্যাট ব্ল্যাক এবং মিস্টিক ব্লু রঙে রেডমি নোট ১২ ৫জি ফোন লঞ্চ হয়েছিল। 

আরও পড়ুন- ভিভো টি২ সিরিজের ফোনে কী কী ফিচার থাকতে পারে? কোন কোন ফোনই বা লঞ্চ হতে চলেছে?

সেরা শিরোনাম

Artificial Intelligence: AI অবাধ্য হলে তাকে বন্ধ করার জন্য নেই কোনও সুইচ, বিপর্যস্ত হতে পারে অর্থনীতি থেকে বিদ্যুৎ ব্যবস্থা, বলছেন বিশেষজ্ঞ
AI অবাধ্য হলে তাকে বন্ধ করার জন্য নেই কোনও সুইচ, বিপর্যস্ত হতে পারে অর্থনীতি থেকে বিদ্যুৎ ব্যবস্থা, বলছেন বিশেষজ্ঞ
AI TV channel: AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
WhatsApp News: অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget