এক্সপ্লোর

iQoo Smartphone: ভারতে আসছে নতুন আইকিউওও ফোন, কোন মডেল লঞ্চের সম্ভাবনা?

iQoo Neo 7 Pro: চলতি বছর ফেব্রুয়ারি মাসে আইকিউওও নিও ৭ ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। অনুমান, এই ফোনের প্রিমিয়াম ভার্সান হিসেবে নতুন ফোন লঞ্চ হতে চলেছে।

iQoo Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও (iQoo) সংস্থার নতুন ফোন আইকিউওও নিও ৭ প্রো (iQoo Neo 7 Pro)। সম্প্রতি আইকিউওও সংস্থার সিইও Nipun Marya ট্যুইটারে একটি টিজার পোস্টার প্রকাশ করেছেন। সেখানেই দেখা গিয়েছে আইকিউওও নিও প্রো ফোন আসছে ভারতে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে আইকিউওও নিও ৭ ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। অনুমান, এই ফোনের প্রিমিয়াম ভার্সান হিসেবে নতুন ফোন লঞ্চ হতে চলেছে। আইকিউওও সংস্থার সিইও ট্যুইটারে যে টিজার পোস্টার শেয়ার করেছেন সেখানে '৭' এবং 'পি' লেখা দেখা গিয়েছে। এর থেকেই অনুমান করা হচ্ছে আইকিউওও নিও ৭ প্রো ফোন লঞ্চ হতে চলেছে। যদিও আইকিউওও সংস্থা আনুষ্ঠানিক ভাবে ফোনের নাম বা কোনও স্পেসিফিকেশন ঘোষণা করেনি এখনও। কবে এই নতুন ফোন ভারতের বাজারে আসছে সেই সম্পর্কেও নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। অর্থাৎ আইকিউওও নিও ৭ প্রো ভারতে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। 

আইকিউওও নিও ৭ ৫জি

ফেব্রুয়ারি মাসে ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) ভারতে তাদের নতুন ফোন লঞ্চ করেছিল। সেই সময়ে লঞ্চ হয়েছিল আইকিউওও নিও ৭ ৫জি ফোন (iQoo Neo 7 5G)। আইকিউওও সংস্থার নিও সিরিজের এই ফোনে রয়েছে একটি ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। আইকিউওও নিও ৭ ৫জি ফোনে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এর সাহায্যে ফোনে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ১০ মিনিটে। 

ভারতে আইকিউওও নিও ৭ ৫জি ফোনের দাম

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা। Frost Blue এবং Interstellar Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে আইকিউওও নিও ৭ ৫জি ফোন।

আইকিউওও নিও ৭ ৫জি ফোনের স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো) স্লট। Android 13-based Funtouch OS 13- র সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এছাড়াও ফুল এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে এই ফোনের ডিসপ্লেতে। 
  • এই ফোনে রয়েছে ইনবিল্ট ১২ জিবি র‍্যাম যা ২০ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এর ফলে আইকিউওও নিও ৭ ৫জি ফোনে দারুণ ভাবে গেম খেলা যাবে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। 
  • আইকিউওও নিও ৭ ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। তার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে এই ফোনে। আর ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

আরও পড়ুন- ভারতে আসছে টেকনো সংস্থার নতুন স্মার্টফোন সিরিজ, কবে লঞ্চ? কোন কোন মডেল লঞ্চ হতে পারে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget