এক্সপ্লোর

JioPhone Next: আগামী সপ্তাহে JioPhone Next-এর প্রি বুকিং শুরু, বলছে নয়া রিপোর্ট

JioPhone Next- নতুন ফাঁস হওয়া তথ্য বলছে, ফোনে থাকতে পারে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। প্রথম থেকেই অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে চলবে এই ফোন। নতুন মডেলে ২ জিবি বা ৩ জিবির RAM থাকতে পারে।

নয়াদিল্লি: প্রতীক্ষার দিন শেষ হতে চলেছে। সম্ভবত দেশের সবথেকে সস্তা স্মার্টফোন JioPhone Next আসছে বাজারে। নতুন রিপোর্ট বলছে, আগামী সপ্তাহেই শুরু হতে পারে ফোনের প্রি-বুকিং। ১০ সেপ্টেম্বর হাতে পাওয়া যাবে Reliance Jio-র এই ফোন।

কত তারিখ থেকে প্রি-বুকিং ?(JioPhone Next pre-booking in India)
টেক সাইট 91Mobiles-এর রিপোর্ট বলছে, আগামী সপ্তাহ থেকেই শুরু হবে জিও ফোন নেক্সটের বুকিং। এই বিষয়ে রিটেইল চেইনের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা সেরেছে জিও।গত জুনে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় প্রথম এই ফোনের বিষয়ে ঘোষণা করেছিলেন Reliance Industries-এর চেয়ারম্যান মুকেশ অম্বানি। ১০ সেপ্টেম্বর ফোন লঞ্চের কথা বলেছিলেন চিনি। যদিও পরবর্তীকালে এই নিয়ে কোনও অফিশিয়াল তথ্য সামনে আনেনি কোম্পানি। 

JioPhone Next-এর দাম
টিপস্টার যোগেশের মতে, ভারতে ৩৪৯৯টাকা দাম হতে চলেছে ফোনের।আগামী ১০ সেপ্টেম্বর থেকে দেশে বিক্রি শুরু হবে ফোনের। আগেও ফোনের দাম নিয়ে কিছু তথ্য প্রকাশ্যে এসেছে।যেখানে বলা হয়, বিশ্ব বাজারে ফোনের দাম হতে পারে ৫০ ডলার। ভারতে ৪০০০ টাকার নীচে আসতে পারে ফোন। তবে এখন দামের বিষয়ে কোনও খোলসা করেনি জিও। 

JioPhone Next-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
নতুন ফাঁস হওয়া তথ্য বলছে, ফোনে থাকতে পারে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। প্রথম থেকেই অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে চলবে এই ফোন। নতুন মডেলে ২ জিবি বা ৩ জিবির RAM থাকতে পারে। সেই ক্ষেত্রে ১৬ জিবি বা ৩২ জিবির দুটো ভ্যারিযেন্ট আনতে পারে জিও। 

ফোনের চিপসেট- ইতিমধ্যেই ফোন নিয়ে ট্যুইটে বুট স্ক্রিনের ছবি প্রকাশ্যে এনেছেন এক টিপস্টার। যেখানে লেখা রয়েছে, 'JioPhone Next Created with Google'। নতুন ফোনের মডেল নম্বর LS-5701-J। প্রথম থেকেই নতুন স্মার্টফোনে 720x1440 ডিসপ্লে কোয়ালিটি দেওয়া হবে। তবে এন্ট্রি লেভেলের স্মার্ট ফোন হওয়ায় উন্নত মানের কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া হয়নি ফোনে। দামের কথা মাথায় রেখে  Qualcomm QM215 চিপসেট দেওয়া হয়েছে JioPhone Next-এ।

JioPhone Next-এর সম্ভাব্য ক্যামেরা স্পেকস
৮টা কোরের বদলে এই নতুন ফোনে থাকছে চারটে কোরের প্রযুক্তি। যার সঙ্গে Qualcomm Adreno 308 GPU দিচ্ছে কোম্পানি। LPDDR3 RAM দেওয়ার কথা রয়েছে জিও ফোন নেক্সটে। ক্যামেরার ক্ষেত্রেও থাকছে না বড়সড় চমক। সব মিলিয়ে ফোনে দুটি ক্যামেরা সেন্সর দিচ্ছে কোম্পানি।টিপস্টার রহমানের দাবি, সেলফি তোলার জন্য ফোনে থাকবে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। প্রাইমারি ক্যামেরার জন্য ১৩ মেগাপিক্সেলের সেন্সর দিয়েছে কোম্পানি। ফোনে থাকতে পারে ২৫০০ এমএএইচের ব্যাটারি।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget