Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
Smartphones Under Rs 15000: Karbonn Rebel সিরিজের বেস ও প্রো মডেল, দুটোতেই রয়েছে একটি অক্টা-কোর MediaTek Helio সিরিজের চিপসেট। বেস মডেলে ৭০০০ এমএএইচ, প্রো মডেলে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

ভারতে লঞ্চ হয়েছে Karbonn Rebel সিরিজের ফোন। ভারতের স্মার্টফোনের বাজারে আবারও ফিরেছে এই প্রযুক্তি সংস্থা। Karbonn Rebel অর্থাৎ বেস মডেল লঞ্চ হয়েছে তিনটি রঙে। প্রো মডেল লঞ্চ হয়েছে চারটি রঙে। আগামী সপ্তাহ থেকে ভারতে এই স্মার্টফোন সিরিজের বিক্রি শুরু হবে। কেনা যাবে জনপ্রিয় ই-কমার্স সংস্থাগুলি থেকে। Karbonn Rebel সিরিজের বেস ও প্রো মডেল, দুটোতেই রয়েছে একটি অক্টা-কোর MediaTek Helio সিরিজের চিপসেট। বেস মডেলে ৭০০০ এমএএইচ- এর ব্যাটারি সাপোর্ট রয়েছে। প্রো মডেলে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট। বেস মডেলে ৬.৭৫ ইঞ্চির এবং প্রো মডেলে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে রয়েছে।
ভারতে Karbonn Rebel সিরিজের ফোনের দাম কত
এমনিতেই এই স্মার্টফোন সিরিজের দুটো ফোনেরই দাম ভারতের বাজারে ১৪৯৯৯ টাকা। Karbonn Rebel - এর লঞ্চ প্রাইস ১১,৯৯৯ টাকা। অন্যদিকে, Karbonn Rebel প্রো মডেলের দাম ১২,৪৯৯ টাকা। সংস্থার তরফে ১০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। তার ফলে দাম আরও কমবে। Karbonn Rebel মডেল কেনা যাবে ১০,৯৯৯ টাকায়। আর প্রো মডেল কিনতে পারবেন ১১,৪৯৯ টাকায়। আগামী ৪ নভেম্বর থেকে এই দুই ফোনের বিক্রি শুরু হবে ভারতে। দুপুর ১২টা (ভারতীয় সময়) থেকে কেনা যাবে অ্যামাজনের মাধ্যমে। Karbonn Rebel লঞ্চ হয়েছে নীল, সোনালি ও রুপোলি রঙে। প্রো মডেল লঞ্চ হয়েছে নীল, চেরি লাল, সোনালি ও ধূসর রঙে।
ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন। স্যামসাং গ্যালাক্সি এফ৭০ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। এর আগে স্যামসাং গ্যালাক্সি এই সিরিজে লঞ্চ হয়েছে গ্যালাক্সি এফ৭০ প্রো ৫জি এবং গ্যালাক্সি এফ৭০ই ৫জি ফোন। সেই দলেই নাম জুড়েছে স্যামসাং গ্যালাক্সি এফ৭০ ৫জি ফোনের। দুটো রঙে লঞ্চ হয়েছে এই নতুন ফোন যেখানে দুটো র্যাম ও স্টোরেজ কনফিগারেশন রয়েছে। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একটি মডেল, যার দাম ২২,৯৯৯ টাকা। ২০ অক্টোবর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে ভারতে। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। ক্রেতারা পাবেন লঞ্চ অফার। তার ফলে বেস মডেলের দাম ২০০০ টাকা কমে হবে ১৭,৯৯৯ টাকা। বোল্ড ব্ল্যাক এবং ভিভিড ভায়োলেট - দুই শেডে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ৭০ ৫জি ফোন।






















