এক্সপ্লোর

Lenovo Layoffs: এবার কর্মী ছাঁটাই লেনোভো সংস্থাতেও, বিশ্বের বাজারে মন্দা কম্পিউটার ব্যবসায়

Layoffs: গ্লোবাল মার্কেটে PC ব্যবসায় লাগাতার মন্দা দেখা দেওয়ার ফলে এবার ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের মতো কড়া পদক্ষেপ নিতে চলেছে লেনোভো সংস্থা।

Lenovo Layoffs: এবার কর্মী ছাঁটাই (Layoffs) হতে চলেছে লেনোভো (Lenovo) সংস্থাতেও। জানা গিয়েছে, লেনোভোর PC ডেস্কটপের ব্যবসাতেও অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে। তার জেরে এবার ডেস্কটপ অর্থাৎ কম্পিউটার বা PC নির্মাণ বন্ধ করতে চলেছে লেনোভো সংস্থা। এর পাশাপাশি গ্লোবাল স্তরে কর্মী ছাঁটাইয়ের পথেও হাঁটবে লেনোভো সংস্থা। মূলত খরচ নিয়ন্ত্রণের জন্যই এই কর্মী ছাঁটাই করা হবে। জানা গিয়েছে ১১৫ মিলিয়ন ডলার খরচ নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে লেনোভো সংস্থার। আর তার জেরেই এবার ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে লেনোভো সংস্থা। ২০২২ সালের ফিসক্যাল ইয়ারের শেষে প্রায় ৭৫ হাজার কর্মী ছিল লেনোভো সংস্থার। কিন্তু সেই পরিসংখ্যানে ভাটা পড়তে চলেছে। 

WRAL TechWire- এর রিপোর্টে লেনোভো সংস্থায় কর্মী ছাঁটাইয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া গিয়েছে। গ্লোবাল মার্কেটে PC ব্যবসায় লাগাতার মন্দা দেখা দেওয়ার ফলে এবার ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের মতো কড়া পদক্ষেপ নিতে চলেছে লেনোভো সংস্থা। প্রসঙ্গত ফেব্রুয়ারি মাস থেকেই খরচ নিয়ন্ত্রণ প্রসঙ্গে আলোচনা করছে এই সংস্থার কর্তৃপক্ষ। লেনোভোর সিইও Yuanqing Yang-ও খরচ নিয়ন্ত্রণার বার্তাই দিয়েছিলেন। সূত্রের খবর, যেসমস্ত কর্মীদের ছাঁটাই করা হবে তাঁদের শেষ কাজের দিন হতে চলেছে ১৫ মে। সংস্থার একাধিক বিভাগে এই ছাঁটাইয়ের প্রভাব পড়বে। একধাক্কায় লেনোভো সংস্থার ওয়ার্ক ফোর্স প্রায় ৮ শতাংশ কমে যাবে। বিশ্বজুড়ে ৬০ হাজারের বেশি কর্মী রয়েছে লেনোভো সংস্থার। 

২০২২ সালের শেষভাগ থেকে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে বিশ্বজুড়ে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থায়। বিশ্বের প্রথম সারির তাবড় সব টেক কোম্পানিতেই হয়েছে কর্মী ছাঁটাই। উল্লেখ্য, বিশ্বের প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে (IT Companies) কোনওভাবেই থামছে কর্মীছাঁটাই (Employee Layoffs) প্রক্রিয়া। সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে মেটা। এই সংস্থা জানিয়েছে, চলতি বছর এপ্রিল এবং মে মাসে কয়েক হাজার কর্মী ছাঁটাই করবে তারা। এর পাশাপাশি অ্যাকসেঞ্চার সংস্থাও জানিয়েছে ১৮ মাসের মধ্যে ১৮ হাজার কর্মী ছাঁটাই করা হবে। এছাড়াও অ্যামাজন কর্তৃপক্ষ ঘোষণা করেছে তারা এখনও বেশ কিছু বিভাগ থেকে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। এই পর্যায়ের ছাঁটাইয়ের চূড়ান্ত তালিকা তৈরি হয়ে যাবে এপ্রিল মাসের মধ্যে। অর্থাৎ আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে মেটা, অ্যামাজন এবং অ্যাকসেঞ্চার থেকে ফের ব্যাপক হারে কর্মী ছাঁটাই হবে। 

আরও পড়ুন- মুম্বই-দিল্লির অ্যাপেল স্টোরে চাকরির জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন? বেতনই বা কত হতে পারে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

YouTube Channel : ইউটিউব থেকে বাড়িতে বসেই উপার্জনের সহজ উপায় , মানিটাইজেশন করবেন এভাবে 
ইউটিউব থেকে বাড়িতে বসেই উপার্জনের সহজ উপায় , মানিটাইজেশন করবেন এভাবে 
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
Smartphones Under Rs 15000: ১৫ হাজারের কমে 'গ্যালাক্সি' ৫জি ফোন ভারতে আনছে স্যামসাং, কী কী ফিচার রয়েছে?
১৫ হাজারের কমে 'গ্যালাক্সি' ৫জি ফোন ভারতে আনছে স্যামসাং, কী কী ফিচার রয়েছে?

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget