এক্সপ্লোর

Apple India Stores: মুম্বই-দিল্লির অ্যাপেল স্টোরে চাকরির জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন? বেতনই বা কত হতে পারে?

Apple Retail Store: Apple BKC এবং Apple Saket- এই দুই অ্যাপেল রিটেল স্টোরের উদ্বোধন হয়েছে ভারতে।

Apple Retail Store: অ্যাপেল সংস্থা ভারতে তাদের দু'টি রিটেল স্টোর ইতিমধ্যেই উদ্বোধন করেছে। মুম্বই এবং দিল্লি- এই দুই মেট্রোপলিটন শহরে অ্যাপেল স্টোর খোলা হয়েছে। মুম্বইয়ের অ্যাপেল স্টোরের নাম অ্যাপেল বিকেসি (Apple BKC)। দিল্লির স্টোরের নাম অ্যাপেল সাকেত (Apple Saket)। ঝাঁ-চকচকে এই দুই রিটেল স্টোরে ্রায় ১৭০ জন কর্মীকে নিয়োগ করা হবে। ১৫টি ভাষায় দক্ষ হতে হবে এই কর্মীদের। অর্থাৎ সাবলীল ভাবে ১৫টি ভাষা বলতে জানতে হবে। এর পাশাপাশি অ্যাপেল রিটেল স্টোরে চাকরি করার জন্য উচ্চমানের শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন বলে জানা গিয়েছে। এমবিএ, বি টেক (ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং), কমিউটার সায়েন্স, বিসিএ এইসব ডিগ্রি থাকলে অ্যাপেল স্টোরে পাওয়া যাবে চাকরি। শোনা গিয়েছে, অ্যাপেলের রিটেক স্টোরে থাকা প্রতিনিধিদের বেতন মাসে এক লক্ষ টাকা হতে পারে। সবার অবশ্য এত বেতন হবে না। তবে অনেকের ক্ষেত্রেই এই বেতন পাওয়ার সম্ভাবনা থাকছে। দেশের অর্থাৎ ভারতের অন্যান্য ইলেকট্রনিক স্টোরে এক্সিকিউটিভরা যে ক্ষতিপূরণ পান তার তিন থেকে চারগুণ বেতন পাওয়া যাবে অ্যাপেল রিটেল স্টোরে চাকরি করলে। 

অ্যাপেলের মুম্বইয়ের রিটেল স্টোর

রাজস্থান থেকে এসেছে পাথর। দিল্লিতে একত্রিত করা হয়েছে কাঠের ছাদ যেখানে রয়েছে হস্তশিল্পের কারুকার্য। ম্যাজেনাইন ফ্লোরে রয়েছে ১৪ মিটার লম্বা স্টেনলেস স্টিলের সিঁড়ি। অ্যাপেল ইন্ডিয়ার প্রথম ফ্ল্যাগশিপ স্টোর যা মুম্বইতে খোলা হয়েছে, Apple BKC লঞ্চের দিন থেকেই আলোচনায় রয়েছে। ২০ হাজার বর্গ ফুট এলাকায় ছড়িয়ে রয়েছে এই অ্যাপেল স্টোর। এই স্টোরের সামনে রয়েছে ৮ মিটার লম্বা গ্লাস ফেস বা স্বচ্ছ কাচ যেখান দিয়ে প্রাকৃতিক আলো পৌঁছে যাবে ভিতরের অংশে। অ্যাপেলের মুম্বই স্টোরে ১০০-র বেশি কর্মী রয়েছেন যাঁরা ২০-র বেশি ভাষা বলতে দক্ষ। 

দিল্লিতে অ্যাপেলের রিটেল স্টোর

ভারতে দ্বিতীয় অ্যাপেল রিটেল স্টোর খোলা হয়েছে দিল্লির সাকেতে। এই রিটেল স্টোরের নাম অ্যাপেল সাকেত। গত ২০ এপ্রিল এই স্টোরের উদ্বোধন হয়েছে। মুম্বই এবং দিল্লি- দুই স্টোরেই উপস্থিত ছিলেন অ্যাপেল সিইও টিম কুক। ভারতে অ্যাপেলের প্রোডাক্ট লঞ্চের ১৫ বছর পর খোলা হল স্টোর। অ্যাপেল কর্তৃপক্ষ জানিয়েছে, Apple Saket স্টোরে ৭০ জন রিটেল কর্মী রয়েছেন যাঁরা এসেছেন ভারতের ১৮টি শহর থেকে। এই কর্মীরা সকলে একসঙ্গে প্রায় ১৫টি ভাষা বলতে পারেন।

অ্যাপেল স্টোরের সুযোগ সুবিধা

এতদিন অর্থাৎ অ্যাপেলের নিজস্ব ব্র্যান্ড স্টোর উদ্বোধনের আগে ভারতে ক্রেতাদের অ্যাপেল ডিভাইসের সার্ভিস হত অথরাইজড অ্যাপেল স্টোরের মাধ্যমে। তবে এবার থেকে Apple BKC এবং Apple Saket- এই দুই স্টোরে ভারতে লঞ্চ হওয়া অ্যাপেলের সমস্ত প্রোডাক্ট এবং অ্যাকসেসরিজ পাবেন ইউজাররা। অন্যান্য দেশের অ্যাপেল স্টোরের নতো ভারতেও অ্যাপেল স্টোরের জিনিয়াস বারে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ইউজাররা। এখানে অ্যাপেল এক্সপার্ট বা বিশেষজ্ঞদের থেকে কোনও অ্যাপেল ডিভাইস খারাপ হলে সাহায্য নেওয়া যাবে। পাওয়া যাবে সাবস্ক্রিপশন এবং ডিজিটাল সার্ভিসের সুবিধা।

আরও পড়ুন- ভারতের আইটি কোম্পানিগুলিতে বড় ধাক্কা, চলতি অর্থবর্ষে আগের তুলনায় নিয়োগ কমেছে প্রায় ৭৮ শতাংশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget