এক্সপ্লোর

Micromax In 2b launch: মাত্র ৮ হাজার টাকায় এত ফিচারস! ডুয়েল ক্যামেরা নিয়ে বাজারে Micromax In 2b

নতুন ফোনের বেস ভ্যারিয়েন্টে ৪ জিবি ৬৪ জিবির স্টোরেজ দিয়েছে কোম্পানি। যার দাম রাখা হয়েছে ৭৯৯৯ টাকা। পাশাপাশি আরও একটি ৬জিবি ৬৪জিবি ভ্যারিয়েন্ট এনেছে মাইক্রোম্যাক্স।

নয়াদিল্লি: গত বছর ভারতীয় বাজারে এসেছিল Micromax In 1b। এবার সেই ফোনের আপগ্রেডেড ভার্সন আনল মাইক্রোম্যাক্স। আগামী ৬ অগাস্ট থেকে ফ্লিপকার্টে শুরু হবে সেল।

ফের একবার ভারতীয় মোবাইল বাজারে কম দামের ফোন আনল মাইক্রোম্যাক্স। মূলত, দশ হাজারের সেগমেন্ট ধরতে এই নয়া ফোন এনেছে কোম্পানি। ফোনে ৬.৫২ ইঞ্চির ডিসপ্লে ছাড়াও দেওয়া হয়েছে দু'টি ক্যামেরা। ফোন চলবে Unisoc T610 প্রসেসরে। ওয়াটার ড্রপ নচ ছাড়াও ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। 

Micromax In 2b দাম ও বিক্রির জায়গা

নতুন ফোনের বেস ভ্যারিয়েন্টে ৪ জিবি ৬৪ জিবির স্টোরেজ দিয়েছে কোম্পানি। যার দাম রাখা হয়েছে ৭৯৯৯ টাকা। পাশাপাশি আরও একটি ৬জিবি ৬৪জিবি ভ্যারিয়েন্ট এনেছে মাইক্রোম্যাক্স। যার দাম ৮৯৯৯ টাকা। কালো, নীল ও সবুজ রঙে পাওয়া যাবে এই ফোন। আগামী ৬ অগাস্ট থেকে ফ্লিপকার্ট ছাড়াও Micromaxinfo.com-এ শুরু হবে এ বিক্রি। বেলা ১২টা থেকে এই ফোন কিনতে পারবেন ক্রেতারা।

Micromax In 2b স্পেসিফিকেশন

নতুন ফোনে ডুয়েল ন্যানো সিমের সুবিধা দিয়েছে মাইক্রোম্যাক্স। অ্যান্ড্রয়েড ১১-এ চলবে এই ফোন। নতুন মডেলে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে ছাড়াও দেওয়া হয়েছে দুটি ক্যামেরা। ফোন চলবে Unisoc T610 প্রসেসরে। ওয়াটার ড্রপ নচ ছাড়াও ফোনে রয়েছে ৫০০০ এমএইচের ব্যাটারি। ফোনে সর্বোচ্চ স্টোরেজ ৬৪ জিবি হলেও ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে এই জায়গা। ডিসপ্লে ৪০০ নিটসের হওয়ায় উজ্জ্বলতার ক্ষেত্রে কোনও খামতি থাকার কথা নয় ছবিতে।

নতুন ডিভাইসে ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ছাড়াও দেওয়া হয়েছে ২ মেগার সেকেন্ডারি সেন্সর। সেলফির তোলার জন্য দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এ ছাড়াও ক্যামেরা ফিচারের মধ্যে রয়েছে নাইট মোড, ব্যাকগ্রাউন্ড পোট্রেইট, মোশন ফটো, বিউটি মোডের মতো ফিচার। ফোনে ইউএসবি টাইপ-সি কানেকটার ছাড়াও দেওয়া হয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ও ফেস আইডি রেকগনিশন। এ ছাড়াও ফোনে রয়েছে এক্সিলেরোমিটার, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সরের মতো একাধিক সুবিধা।

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget