এক্সপ্লোর

Motorola Phones: মোটো জি৮৫ ৫জি ফোন ভারতে কী কী ফিচার নিয়ে লঞ্চ হতে পারে? কবেই বা লঞ্চ এই ফোনের?

Moto G85 5G: মোটো জি৮৫ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে।

Motorola Phones: ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি৮৫ ৫জি ফোন (Moto G85 5G)। মোটোরোলার এই ফোন দেশে লঞ্চ হবে আগামী ১০ জুলাই। মোটোরোলা সংস্থার 'জি' সিরিজের (Motorola G Series) এই ফোনের বেশ কিছু সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন আনুষ্ঠানিক লঞ্চের আগেই প্রকাশ্যে এসেছে। দেখে নেওয়া যাক মোটো জি৮৫ ৫জি ফোনে কী কী ফিচার থাকতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, এইসব ফিচার এবং স্পেসিফিকেশন জানা গিয়েছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইটের মাধ্যমে। অতএব মোটো জি৮৫ ৫জি ফোন ভারতে লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এটা নিশ্চিত। এবার দেখে নেওয়া যাক এই ফোনের প্রকাশ্যে আসা ফিচার এবং স্পেসিফিকেশন। 

  • এই ফোনে ৬.৬৭ ইঞ্চির একটি pOLED স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ডিসপ্লের উপর সুরক্ষার জন্য থাকতে পারে গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন। 
  • মোটো জি৮৫ ৫জি ফোনের ওজন হতে চলেছে ১৭৫ গ্রাম। এই ফোন ৭.৫৯ মিলিমিটার পুরু হতে পারে। ভেগান লেদার ডিজাইন দেখা যাবে এই ফোনে। লঞ্চ হবে মোট তিনটি রঙে Cobalt Blue, Olive Green, Urban Grey- এই তিন শেডে। 
  • মোটোরোলার এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট থাকতে পারে। তার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ থাকার কথা রয়েছে। 
  • অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাহায্যে এই ফোন পরিচালিত হতে পারে। এই ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। 
  • মোটো জি৮৫ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকতে পারে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার থাকতে পারে। 
  • এই ফোনে থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও পাওয়া যাবে ডুয়াল স্টিরিও স্পিকার যেখানে Dolby Atmos সাপোর্ট রয়েছে। 
  • মোটো জি৮৫ ৫জি একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। 
  • একবার পুরো চার্জ দিলে এই ফোনে প্রায় ৯০ ঘণ্টা গান শোনা যাবে, প্রায় ৩৮ ঘন্টা কথা বলা যাবে ফোনে এবং ২২ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে। 

আরও পড়ুন- কবে শুরু হচ্ছে অ্যামাজনের প্রাইম ডে সেল? ক্রেতাদের জন্য কী কী সুযোগ-সুবিধা থাকছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

WhatsApp News: অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget