এক্সপ্লোর

Nothing Phone 2a Special Edition: লাল-হলুদ-নীল, এক ফোনে তিন রঙের সমাহার, নাথিং ফোন ২এ নতুন ডিজাইনে হাজির ভারতে

Nothing Phone 2a: ভারতে নাথিং ফোন ২এ মডেলের স্পেশ্যাল এডিশন লঞ্চ হয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। এই ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। এই ফোনের দামে ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা।

Nothing Phone 2a Special Edition: ভারতে লঞ্চ হয়েছে নাথিং ফোন ২এ (Nothing Phone 2a) মডেলের স্পেশ্যাল এডিশন (Special Edition)। এই ফোনের ডিজাইনে রয়েছে লাল, হলুদ এবং নীল রঙের ছোঁয়া। ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে একটিই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে নাথিং ফোন ২এ মডেলের স্পেশ্যাল এডিশন। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ভারতে এই ফোন উপলব্ধ হবে। নতুন ডিজাইন ছাড়া আর বিশেষ কিছু পরিবর্তন হয়নি নাথিং সংস্থার এই ফোনে। আগে লঞ্চ হওয়া নাথিং ফোন ২এ মডেলের মতোই হার্ডওয়্যার স্পেসিফিকেশন রয়েছে নাথিং ফোন ২এ মডেলের স্পেশ্যাল এডিশনে। 

ভারতে নাথিং ফোন ২এ মডেলের স্পেশ্যাল এডিশনের দাম কত এবং কোথা থেকে কেনা যাবে 

ভারতে নাথিং ফোন ২এ মডেলের স্পেশ্যাল এডিশন লঞ্চ হয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। এই ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। সীমিত সময়ের জন্য এই ফোনের দামে রয়েছে অফার। ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। তার ফলে ফোনের দাম কমে হবে ২৬,৯৯৯ টাকা। আগামী ৫ জুন থেকে এই ফোন কেনা যাবে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে অনলাইনে এই ফোন কেনা যাবে। এর আগে নাথিং ফোন ২এ ফোন মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল। সেই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ছিল লঞ্চের সময় ২৩,৯৯৯ টাকা। নাথিং ফোন ২এ মডেলে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। 

নাথিং ফোন ২এ মডেলের স্পেশ্যাল এডিশনের ডিজাইন 

মূলত এই ফোন রেগুলার মডেলের মতো সাদা রঙের। তবে ফোনের রেয়ার অর্থাৎ ব্যাক প্যানেলে রয়েছে লাল, হলুদ এবং নীল রং। ফোনের ব্যাক প্যানেলে ক্যামেরা মডিউল এবং নীচের দিকের অংশে রয়েছে ধূসর রং। আগে নাথিং সংস্থা তাদের প্রোডাক্টে ধূসর রঙের ব্যবহার করত। এই প্রথম নাথিং সংস্থার কোনও ফোনে একসঙ্গে লাল, হলুদ এবং নীল রং ব্যবহার করা হয়েছে। এর আগে লাল রঙের ব্যবহার হয়েছে নাথিং- এর সমস্ত অডিও প্রোডাক্টে, বলা ভাল ইয়ারবাডসের ডানদিকের ইয়ারবাডে। আর নীল রঙের ব্যবহার হয়েছে নাথিং ফোন ২এ- এর ব্লু ভার্সানে। এছাড়া হলুদ রং দেখা গিয়েছে নতুন নাথিং ইয়ার (এ) ডিভাইসে। তবে একসঙ্গে তিন রঙের সমাহার একটি ফোনে এই প্রথম। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে Honor ২০০ সিরিজের ফোন, কোন কোন মডেল আসতে চলেছে? কী কী ফিচার থাকতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget