এক্সপ্লোর

Honor 200 Series: ভারতে লঞ্চ হতে চলেছে Honor ২০০ সিরিজের ফোন, কোন কোন মডেল আসতে চলেছে? কী কী ফিচার থাকতে পারে?

Honor Smartphones: চিনে আগেই লঞ্চ হয়েছে Honor ২০০ এবং Honor ২০০ প্রো ফোন। এবার ভারতে লঞ্চ হতে চলেছে Honor ২০০ সিরিজের এই দুই ফোন।

Honor 200 Series: ভারতে লঞ্চ হতে চলেছে Honor  ২০০ সিরিজের ফোন। চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে Honor ২০০ এবং Honor ২০০ প্রো- এই দুই ফোন। এই দুই ফোনের ডিজাইন প্রায় একই। মিল রয়েছে ফিচার এবং স্পেসিফিকেশনের নিরিখেও। সম্প্রতি এইচ টেক সংস্থার সিইও মাধব শেঠ আভাস দিয়েছেন যে ভারতেও লঞ্চ হবে Honor ২০০ সিরিজের ফোন। ভারতে Honor ২০০ এবং Honor ২০০ প্রো- এই দুই ফোনের ৫জি ভ্যারিয়েন্ট লঞ্চ হতে চলেছে। এক্স মাধ্যমে এই আভাস দিয়েছেন মাধব শেঠ। এক্স মাধ্যমে মাধব শেঠ জানিয়েছেন Honor ২০০ সিরিজের ফোন ভারতে লঞ্চ হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত ক্যামেরা সেনসর থাকবে এই স্মার্টফোন সিরিজের ফোনে। এখনও Honor ২০০ সিরিজের ফোনগুলি লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে অনুমান, Honor ২০০ এবং Honor ২০০ প্রো- এই দুই ফোন সম্ভবত জুন মাসে ভারতে লঞ্চ হবে। 

চিনে লঞ্চ হওয়া Honor ২০০ সিরিজের ফোনে রয়েছে ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং একটি OLED ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। অনুমান, ভারতে লঞ্চ হতে চলা Honor ২০০ সিরিজের ফোনগুলিতেও এই ফিচারগুলি থাকবে। 

ভারতে Honor ২০০ সিরিজের ফোনের দাম কেমন হতে পারে 

চিনে Honor ২০০ ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ছিল লঞ্চের সময় ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকা। এটিই বেস মডেল। অন্যদিকে Honor ২০০ প্রো ফোনের বেস মডেল যেটিও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত, তার দাম ছিল ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ হাজার টাকা। ভারতেও Honor ২০০ সিরিজের ফোনগুলির দাম এর আশপাশেই থাকবে বলে অনুমান করা হচ্ছে। 

Honor ২০০ এবং Honor ২০০ প্রো - Honor ২০০ সিরিজের এই দুই ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে দেখে নেওয়া যাক 

  • এই দুই ফোনই অ্যান্ড্রয়েড ১৪ বেসড MagicOS 8.0- এর সাহায্যে পরিচালিত হতে পারে। এই দুই ফোনে চুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে।
  • Honor ২০০ প্রো ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন৩ চিপসেট থাকার কথা রয়েছে।
  • Honor ২০০ ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন৩ প্রসেসর থাকতে পারে। এই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। 
  • Honor ২০০ সিরিজের দুটো ফোনেই ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা ও ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। এছাড়াও ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে এই দুই ফোনে। 
  • Honor ২০০ এবং Honor ২০০ প্রো ফোনে ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই দুই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার কথা রয়েছে। Honor ২০০ প্রো ফোনে ৬৬ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টও থাকতে পারে। 

আরও পড়ুন- নতুন রঙে ভারতে আসছে ওয়ানপ্লাস ১২ ফোন, কী কী ফিচার থাকবে ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget