এক্সপ্লোর

Nothing Phone 3a Lite: নাথিং- এর নতুন ফোন ভারতের বাজারে হাজির নয়া ডিজাইনে, এখন কিনলে পাবেন কত ছাড়?

Nothing Phones: ৫ ডিসেম্বর থেকে শুরু হবে নাথিং ফোন ৩এ লাইটের বিক্রি। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট, বিজয় সেলস এবং ক্রোমা থেকে। এছাড়াও পাবেন অফলাইনে। 

Nothing Phone 3a Lite: ভারতে লঞ্চ হয়েছে নাথিং ফোন ৩এ লাইট মডেল। মাঝামাঝি রেঞ্জের এই ফোনের দাম আকাশছোঁয়া নয়। নাথিং ফোন ৩এ সিরিজের লেটেস্ট মডেল এটি। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম ও সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। একটি নতুন Glphy Light ডিজাইন রয়েছে এই ফোনে, যার সাহায্যে ইউজাররা অ্যালার্ট পাবেন নোটিফিকেশনের। এতদিন নাথিং সংস্থার ফোনে যে Glyph Interface ডিজাইন দেখা যেত, তা আর নাথিং ফোন ৩এ লাইট মডেলে নেই। 

ভারতে নাথিং ফোন ৩এ লাইট মডেলের দাম 

এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২০,৯৯৯ টাকা। এটি বেস ভ্যারিয়েন্ট। এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২২,৯৯৯ টাকা। লঞ্চ অফার হিসেবে ক্রেতাদের জন্য কিছুটা ছাড় রয়েছে। তার ফলে বেস মডেলের দাম কমে হচ্ছে ১৯,৯৯৯ টাকা। আর আরেকটি ভ্যারিয়েন্টের দাম কমে হচ্ছে ২১,৯৯৯ টাকা। আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ওয়ানকার্ড ব্যাঙ্কের কার্ডের সাহায্যে ফোন কিনলে তবেই অফার পাবেন ক্রেতারা। কালো, নীল, সাদা - এই তিন রঙে লঞ্চ হয়েছে ফোনটি। ৫ ডিসেম্বর থেকে শুরু হবে নাথিং ফোন ৩এ লাইটের বিক্রি। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট, বিজয় সেলস এবং ক্রোমা থেকে। এছাড়াও পাবেন অফলাইনে। 

নাথিং ফোন ৩এ লাইট মডেলে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 

  • ডুয়াল সিমের (ন্যানো+ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্টও পাওয়া যাবে এই ফোনে। ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ফ্লেক্সিবল AMOLED স্ক্রিন রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 
  • নাথিং ফোন ৩এ লাইট মডেলে রয়েছে MediaTek Dimensity 7300 Pro চিপসেট। ফোনের অনবোর্ড স্টোরেজ ২৫৬ জিবি যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ইনবিল্ট র‍্যামের পরিমাণও ৮ জিবি যা ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো সম্ভব। 
  • ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আরেকটি ক্যামেরা সেনসর রয়েছে। ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনের স্ক্রিনের উপর। 
  • নাথিং ফোন ৩এ লাইট মডেলে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে ও ৫ ওয়াটের ওয়্যারড রিভার্স চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে এই ফোনে। 

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget